Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
Durga Puja Skincare

পুজোয় অনেক হাঁটাহাঁটির প্ল্যান? এখন থেকেই পায়ের যত্ন নিন ৫ পদ্ধতি মেনে

গোড়ালি ফেটে যাওয়ার পর চিকিৎসা করার চাইতে অনেক বেশি কার্যকরী হয় যদি প্রতিদিন সামান্য সময় নিয়ে পায়ের ত্বককে ময়েশ্চারাইজ করেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ২০:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ২০:১০

options
link
পুজোয় অনেক হাঁটাহাঁটির প্ল্যান? এখন থেকেই পায়ের যত্ন নিন ৫ পদ্ধতি মেনে zoom
মুখ, হাত, পায়ের যত্ন নিলেও পায়ের যত্নের কথা একেবারেই ভুলে যাই আমরা।
Advertisement

পুজো মানেই তো অনেক হাঁটাহাঁটি— বন্ধুদের সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতে হবে এক প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেল। তাই সবার আগে জরুরি পায়ের যত্ন নেওয়া। প্রতিদিনই অনেকখানি ধকল যায় আমাদের পায়ের ওপর দিয়ে। অথচ ত্বক বা চুলের যত্ন নিলেও পায়ের যত্ন নেওয়ার কথাই মাথাতেই আসে না আমাদের। কিন্তু ফাটা গোড়ালি, রুক্ষ ত্বক হলে সেই পায়ে কি বাহারি জুতো মানায়? চাইলে বাড়িতেই পায়ের যত্ন নেওয়া যেতে পারে। তার জন্য সময় বের করে পার্লারে যেতেই হবে, এমন নয় (Durga Puja Skincare)।

Durga Puja Skincare: Dry, Cracked Heels? Try These Easy Foot Care Tips

Advertisement

প্রতিদিনের যত্নে রাখুন এই অভ্যাসগুলি

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
  • পা পরিষ্কার করার সময় খুব গরম জল এড়িয়ে চলুন। হালকা গরম জল ও মৃদু সাবান ব্যবহার করাই ভালো। সপ্তাহে দুই-তিন দিন হালকা করে পিউমিস স্টোন বা ফুট স্ক্রাব দিয়ে মৃত কোষ পরিষ্কার করুন। তবে অতিরিক্ত ঘষাঘষি করলে ত্বকের ক্ষতি হয়।
  • পা ধোয়ার পর ভালোভাবে মুছে সঙ্গে সঙ্গে ময়েশ্চারাইজার লাগান। ইউরিয়া, শিয়া বাটার বা গ্লিসারিনযুক্ত ফুট ক্রিম শুষ্ক ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। আরামদায়ক, বাতাস চলাচল করে এমন জুতো ও মোজা ব্যবহার করুন।
  • রাতে ঘুমানোর আগে পা পরিষ্কার করে, শুকিয়ে নিন। এরপর গোড়ালিতে ময়েশ্চারাইজিং ক্রিম বা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নরম সুতির মোজা পরে নিন। এতে রাতভর ত্বকে আর্দ্রতা বজায় থাকে।
  • অ্যালোভেরা জেল শুষ্ক ও অস্বস্তিকর ত্বককে শান্ত করতে সাহায্য করে। নারকেল তেলও শুষ্ক ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সহায়ক। চাইলে ওটমিল ও দুধ দিয়ে হালকা ‘ফুট সোক’ও তৈরি করতে পারেন। তবে কোনও উপাদান ব্যবহারের পর জ্বালা বা অ্যালার্জি হলে তক্ষুনি তা বন্ধ করুন।Durga Puja Skincare: Dry, Cracked Heels? Try These Easy Foot Care Tips
  • সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই যত্ন নেওয়ার কাজটি নিয়মিত করতে হবে। গোড়ালি ফেটে যাওয়ার পর চিকিৎসা করার চাইতে অনেক বেশি কার্যকরী হয় যদি প্রতিদিন সামান্য সময় নিয়ে পায়ের ত্বককে ময়েশ্চারাইজ করেন। তবে ফাটল গভীর হলে, রক্তপাত বা সংক্রমণের লক্ষণ দেখা দিলে কিংবা ডায়াবেটিসের মতো কোনও শারীরিক সমস্যা থাকলে, ভুলেও ঘরোয়া পদ্ধতিতে তা সারাতে যাবেন না। এমন সব পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.