Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
Annapurna Yojana

বেশিরভাগের স্টেটাস ‘আন্ডার প্রসেস’! অন্নপূর্ণার টাকা না পেয়ে উদয়নারায়ণপুরে পথ অবরোধ মহিলাদের

শনিবার সকালে উদয়নারায়ণপুরে দুটি পৃথক জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান মহিলারা।

মনিরুল ইসলাম
মনিরুল ইসলাম

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ২১:০৭

link
মনিরুল ইসলাম
মনিরুল ইসলাম

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ২১:০৭

options
link
বেশিরভাগের স্টেটাস ‘আন্ডার প্রসেস’! অন্নপূর্ণার টাকা না পেয়ে উদয়নারায়ণপুরে পথ অবরোধ মহিলাদের zoom
১৯ সেপ্টেম্বর, শনিবার। ভাতা না পেয়ে উদয়নারায়ণপুরে বিক্ষোভ মহিলাদের। নিজস্ব ছবি।
Advertisement

১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা ঢুকে যাবে বলে জানানো হয়েছিল। কিন্তু শনিবার ১৯ তারিখ পর্যন্ত অ্যাকাউন্ডে ঢোকেনি ভাতার ৩ হাজার টাকা। এর প্রতিবাদেই এদিন সকালে উদয়নারায়ণপুরে দুটি পৃথক জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান মহিলারা। এই মহিলাদের মধ্যে বেশিরভাগের স্টেটাস ‘আন্ডার প্রসেস’ হয়ে রয়েছে। মহিলাদের অভিযোগ, যাঁরা টাকা পাচ্ছেন তাঁরা প্রতি মাসেই পাচ্ছেন। কিন্তু গরিব মানুষরা অন্নপূর্ণার টাকা পাচ্ছেন না।

শনিবার সকালে উদয়নারায়ণপুরে পুরশুড়া যাওয়ার রাস্তায় লেবুতলা ও ঝাউতলায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান মহিলারা। প্রায় আধ ঘণ্টা পথ অবরোধ চলে। পরে উদয়নারায়ণপুর ব্লক প্রশাসনের কর্তারা ও উদয়নারায়ণপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। তারা সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিক্ষোভকারীদের অভিযোগ, যা তথ্য চাওয়া হয়েছিল সব তথ্য দেওয়ার পরেও অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা ঢুকছে না। এমনকী প্রশাসনের কোনও স্তরের কেউ সদুত্তর দিতে পাচ্ছেন না। বারে বারে প্রশাসনিক দপ্তরে গিয়ে হয়রান হতে হচ্ছে তাঁদের। ফলে তাঁরা আদৌ টাকা পাবেন কি না তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। টাকা না ঢুকলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিক্ষোভকারী মহিলাদের।

জানা গিয়েছে, অনেক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না থাকায় অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। আবার অনেকের ফর্ম ফিলআপ ঠিক মতো না হওয়ায় ঢুকছে না টাকা। এক্ষেত্রে অনেকের আন্ডার প্রসেস দেখাচ্ছে। অনেকেই স্টেটাস আবার ফর ফার্দার ভেরিফিকেশন হয়ে আছে। অনেকের স্টেটাস অ্যাপ্রুভ দেখানো সত্ত্বেও ঢুকছে না টাকা। এই নিয়ে মহিলাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। যদিও পুলিশ আশ্বাস দিয়েছেন, বিক্ষোভকারীরা যোগ্য হলে প্রত্যেকের অ্য়াকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা। আর তাতেই আশ্বস্ত হয়ে বিক্ষোভ তুলে নেন উদয়নারায়ণপুরের মহিলারা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.