Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
Bankura

স্কুলের হস্টেলে নিম্নমানের খাবার, দিনের পর দিন দুর্ব্যবহার! বাঁকুড়ায় রাস্তায় বসে বিক্ষোভ জেন আলফাদের

অভিযোগ, পড়ুয়াদের যে দু'টি হস্টেল রয়েছে, সেখানকার রান্নাঘরে আবাসিক পড়ুয়া ও শিক্ষকদের জন্য আলাদা খাবার রান্না করা হয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ২০:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ২০:৫৬

options
link
স্কুলের হস্টেলে নিম্নমানের খাবার, দিনের পর দিন দুর্ব্যবহার! বাঁকুড়ায় রাস্তায় বসে বিক্ষোভ জেন আলফাদের zoom
মুকুটমণিপুরে রাস্তায় বসে পড়ুয়াদের বিক্ষোভ। নিজস্ব ছবি।
Advertisement

হস্টেলে দিনের পর দিন মিলছে নিম্নমানের খাবার। সরকারি সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত পড়ুয়ারা। শুধু তাই নয়, কারণে অকারণে মুখ ঝামটা, দুর্ব্যবহারের অভিযোগ হস্টেল আধিকারিকদের একাংশের বিরুদ্ধে। এই অভিযোগেই বাঁকুড়ার (Bankura) মুকুটমণিরপুরে বিক্ষোভ দেখায় জেন আলফারা। একলব্য মডেল স্কুলের আবাসিক পড়ুয়ারা প্রতিবাদে রাস্তা অবরোধ করে।

জানা গিয়েছে, স্কুলের পৃথক হস্টেলে কমবেশি সাড়ে চারশো আবাসিক পড়ুয়ারা রয়েছে। অভিযোগ, পড়ুয়াদের যে দু’টি হস্টেল রয়েছে, সেখানকার রান্নাঘরে আবাসিক পড়ুয়া ও শিক্ষকদের জন্য আলাদা খাবার রান্না করা হয়। অভিযোগ, পড়ুয়াদের যে খাবার দেওয়া হয় তা অত্যন্ত নিম্নমানের। পড়ুয়াদের আরও দাবি, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও হস্টেলের আধিকারিকেরা দুর্ব্যবহার করেন। এই পরিস্থিতিতে অবিলম্বে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদলের দাবি তুলে শনিবার মুকুটমণিপুর গোড়াবাড়ি রাস্তায় বসে পড়ে একলব্য মডেল স্কুলের আবাসিক পড়ুয়ারা। প্ল্যাকার্ড হাতে চলে বিক্ষোভ। স্কুলের বিরুদ্ধে অভিযোগ তোলেন অভিভাবকরাও। এক অভিভাবকের কথায়, ‘এই ছোট ছোট বাচ্চাদের খাবার জন্য, শিক্ষার জন্য রাস্তায় নামতে হচ্ছে। প্রশাসন সঠিক ব্যবস্থা নিক।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষেন্দু মল্লিক জানান, ‘গোটা বিষয়টি পুরোটাই টিচার ইনচার্জকে লিখিত আকারের জানাতে হবে।’ অন্যদিকে আবাসিক পড়ুয়াদের নিম্নমানের খাবার সরবরাহের কথা মেনেই নেননি হস্টেলের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.