Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
Tilcayo Bolivia

খোঁজ মিলল নতুন প্রজাতির বিড়ালের! এক শতক পেরিয়ে বিরাট সাফল্য জীববিজ্ঞানীদের

প্রায় ১৮ ইঞ্চি বা ৪৬ সেন্টিমিটার লম্বা এই বুনো বিড়ালের ওজন মাত্র ৩ পাউন্ড বা প্রায় ১.৪ কিলোগ্রাম। অর্থাৎ সাধারণ ঘরোয়া বিড়াল ছোটবেলায় যেমন থাকে, প্রাপ্তবয়স্ক টিলকায়োর ওজন তেমনটা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৪:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৪:৩৬

options
link
খোঁজ মিলল নতুন প্রজাতির বিড়ালের! এক শতক পেরিয়ে বিরাট সাফল্য জীববিজ্ঞানীদের zoom
টিলকায়ো অন্য কোনও পরিচিত টাইগার ক্যাট পরিবারের অংশ নয়, বরং স্বতন্ত্র একটি প্রজাতি।
Advertisement

বিড়ালের নানা রকমফের রয়েছে। কেবল বাড়ির বিড়াল, বনের বিড়াল বললেই যে সে বিভাজন মেটে তা নয়। বনবিড়াল নানা প্রকারের হয়। গায়ের দাগ, উচ্চতা, লোমের ধরন— সবেতেই সামান্য প্রজাতিগত ফারাক দেখে চেনা যায় তাদের। কেমন ধরনের বনাঞ্চলে বসবাস করে তারা, তাতেও রয়েছে ভিন্নতা।

Meet The Tiny Tilcayo: A New Wild Cat Species From Bolivia

Advertisement

ভাবুন তো, কুয়াশায় ঢাকা পাহাড়ি জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এমন এক বুনো বিড়াল, যা আকারে আপনার বাড়ির পোষা বিড়ালের থেকেও ছোট! শুনতে অবাক লাগলেও এমনই এক ক্ষুদ্রাকৃতি বুনো বিড়ালের সন্ধান মিলেছে বলিভিয়ার ইয়ুংগাসের মেঘে ঢাকা অরণ্যে। আরও চমকের বিষয়, বিজ্ঞানীরা জানিয়েছেন, এটি একটি সম্পূর্ণ নতুন প্রজাতি—যার আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘লিওপারডাস টিলকায়ো’ (Tilcayo Bolivia)।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

স্থানীয়ভাবে প্রাণীটিকে ‘টিলকায়ো’ নামে ডাকা হচ্ছে। এই বিড়াল টাইগার ক্যাট গোষ্ঠীর অন্তর্ভুক্ত। দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে এই ছোট আকারের বুনো বিড়াল দেখা যায়। তবে টিলকায়োকে এত দিন আলাদা প্রজাতি হিসেবে চিহ্নিত করা যায়নি। প্রায় ১৮ ইঞ্চি বা ৪৬ সেন্টিমিটার লম্বা এই বুনো বিড়ালের ওজন মাত্র ৩ পাউন্ড বা প্রায় ১.৪ কিলোগ্রাম। অর্থাৎ সাধারণ ঘরোয়া বিড়াল ছোটবেলায় যেমনটা থাকে, প্রাপ্তবয়স্ক টিলকায়োর ওজন তেমনটা। বিড়ালটির হালকা বাদামি রঙের শরীরে রয়েছে অনিয়মিত আকারের গোলাকার ছোপ, যা আচমকা দেখলে জাগুয়ারের মতো লাগতে পারে।

তবে শুধু চোখে দেখে এই নতুন প্রজাতিকে শনাক্ত করা সম্ভব হয়নি। গবেষকরা জেনেটিক বিশ্লেষণের সাহায্যে নিশ্চিত হয়েছেন যে টিলকায়ো অন্য কোনও পরিচিত টাইগার ক্যাট পরিবারের অংশ নয়, বরং স্বতন্ত্র একটি প্রজাতি। গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘কারেন্ট বায়োলজি’ জার্নালে।

Meet The Tiny Tilcayo: A New Wild Cat Species From Bolivia

গবেষকদের মতে, এক শতাব্দীরও বেশি সময় পর এই প্রথম কোনও জীবিত নতুন বুনো বিড়াল প্রজাতিকে আনুষ্ঠানিক ভাবে নাম ও বৈজ্ঞানিক পরিচয় দেওয়া হল। টিলকায়োর জীবনযাপন নিয়ে অগণিত প্রশ্ন রয়ে গিয়েছে এখনও। তবে গবেষকদের অনুমান, এরা সম্ভবত রাতের দিকে বেশি সক্রিয়। এদের মল পরীক্ষা করে ছোট ইঁদুরের অবশেষ পাওয়া গিয়েছে, যা থেকে এদের খাদ্যভ্যাসের আন্দাজ লাগানো যায়।

টিলকায়োর সন্ধান পৃথিবীর তামাম প্রাণীবিজ্ঞানীদের এ কথাও ভাবায় যে, হয়তো আগামীতে আরও বহু এমন প্রাণীর খোঁজ মিলবে, যাদের সম্পর্কে আজ অবধি কোনও ধারণা নেই মানব সমাজের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.