ইংরাজি ভাষায় তাঁকে কেমব্রিজের সমার্থক ধরা হয়। তা অবশ্য অতিরঞ্জন নয় মোটেও। বর্ষীয়ান, সুপুরুষ কংগ্রেস সাংসদ শশী থারুরের (Shashi Tharoor) ইংরাজি ভাষার উপর দক্ষতা ভারতীয় রাজনীতিতে প্রশ্নাতীত। এমনকী বিভিন্ন বক্তব্যে তাঁর একাধিক শব্দের অর্থ বুঝতে অভিধান খুলতে হয় অনেককে। কেউ কেউ তো ইংরাজি শেখার ক্ষেত্রে শশী থারুরকে ‘গুরু’ মানেন। অথচ সেই থারুরেরই কিনা ইংরাজিতে ভুল! এও কী সম্ভব? আপাত অসম্ভব মনে হলেও এটাই খাঁটি বাস্তব। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে অতি সাধারণ একটি ভুল করে বসেছেন থারুর। নিজেই অবশ্য সেই ভুল ধরেছেন তিনি। তা নিয়ে হাসাহাসি নেটদুনিয়ায়। সকলে বলছেন, অতি বিদ্বানদেরও ভুল হয়।
শশী থারুরের ভুলটা ঠিক কী, যা নিয়ে এত তোলপাড় সোশাল মিডিয়ায়? গত ১৭ সেপ্টেম্বর ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬ তম জন্মদিন। এমন বিশেষ দিনে তাঁকে রাজনৈতিক মহলের প্রায় সকলেই শুভেচ্ছা জানিয়েছেন। ব্যতিক্রম ছিলেন না শশী থারুরও। তিনিও নিজের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। আর সেখানেই মস্ত বড় ভুল! ইংরেজিতে থারুর লিখেছেন, ‘Warm greetings to Prime Minister @narendramodi in his 76th birthday. Wishing him a very happy day and a healthy and fulfilling year ahead. My best wishes to him on this occasion for continued public service to our beloved nation.’ প্রথম লাইনে ‘ইন’ শব্দটি ব্যাকরণগতভাবে ভুল, সঠিক শব্দ ‘অন’।
আরও পড়ুন:
Warm greetings to Prime Minister @narendramodi in his 76th birthday. Wishing him a very happy day and a healthy and fulfilling year ahead. My best wishes to him on this occasion for continued public service to our beloved nation. 🇮🇳 pic.twitter.com/baftZnQSRA
— Shashi Tharoor (@ShashiTharoor) September 17, 2026
আর এই তুচ্ছ ইংরেজির ভুল নিয়েই নেটদুনিয়ায় হাসির খোরাক হলেন তিরুঅনন্তপুরমের সাংসদ। থারুরের সেই পোস্টের নিচে এই ভুল ধরিয়ে একের পর এক কমেন্ট। সকলেই বিস্মিত হয়ে লিখেছেন, এমন ব্যাকরণ ভুল করলেন শশী থারুরের মতো মানুষ! যদিও তাঁদের সেসব মন্তব্য মোটেই অগ্রাহ্য করেননি সাংসদ। বরং স্বীকার করে নিয়ে জানিয়েছেন, ‘ওখানে ‘ইন’-এর বদলে ‘অন’ শব্দটি হতো। দুর্ভাগ্যজনকভাবে এমন ভুল হয়ে গিয়েছে।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘যা করেছি অভিষেকের নির্দেশে’, শালবনি জমি দুর্নীতিতে বিস্ফোরক স্বীকারোক্তি সুমিতের!
-
রুদ্ধশ্বাস খেতাবি লড়াইয়ে মহামেডানের বিরুদ্ধে জয়, ৮ বছর পর কলকাতা লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান
-
‘খাম’ হাতছাড়া নওশাদদের, ‘বাঁশি’হারা হুমায়ুন, বদলে নতুন কোন প্রতীক পেল দুই দল?
-
রাবণবধের প্রেক্ষাপট সাজিয়েছিলেন স্বয়ং সীতা! কোন ব্যাখ্যায় রামায়ণ বদলে যায় ‘সীতায়ণে’?
-
ঠোঁটে বেমানান শখের লিপস্টিক, কেনার আগেই বুঝুন মানানসই কি না, রইল ৩ টিপস