Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
Bigg Boss Bangla

বাংলার ‘বিগ বস’ দূর্গে এবার সৌরভ দাস! তৃতীয় ‘ওয়াইল্ড কার্ডে’ বদলাবে তুরুপের তাস?

নানা কাণ্ডকারখানা ঘটিয়ে জীতু-রাজবীর বর্তমানে 'বিগ বস বাংলা'র সবথেকে কড়া প্রতিদ্বন্দ্বী। এর মাঝে 'মন্টু পাইলট'-এর এন্ট্রিতে শোয়ের গতিপথ কোনদিকে গড়াবে? নজর থাকবে সেদিকে।

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৫:৩৭

link
বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৫:৩৭

options
link
বাংলার ‘বিগ বস’ দূর্গে এবার সৌরভ দাস! তৃতীয় ‘ওয়াইল্ড কার্ডে’ বদলাবে তুরুপের তাস? zoom
'মন্টু পাইলট'-এর এন্ট্রিতে 'বিগ বস বাংলা'র গতিপথ কোনদিকে গড়াবে?
Advertisement

শোয়ে সবে কলির সন্ধে। আর এই ক’দিনেই যেভাবে ‘বিগ বস বাংলা’র (Bigg Boss Bangla) অন্দরের সমীকরণ বদলাচ্ছে, তা দেখে নাকি গিরগিটিদেরও লজ্জা পাওয়ার জোগাড়! অন্তত এমনটাই মত শোয়ের একনিষ্ঠ দর্শকমহলের। এবার ‘বিগ বস’-এ নতুন টুইস্ট! তৃতীয় ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ হিসেবে দূর্গে প্রবেশ করতে চলেছেন সৌরভ দাস। গোড়ায় অভিনেতার যোগ দেওয়ার কথা শোনা গেলেও প্রিমিয়ারে ‘মন্টু পাইলট’কে না দেখতে পেয়ে আশাহত হয়েছিলেন অনুরাগীদের একাংশ। তবে এবার সৌরভ নিজে মুখে কুলুপ আঁটলেও সূত্রের খবর অন্তত সেদিকেই ইঙ্গিত করছে।

জীতু হোক বা রাজবীর, দু’জনের উপরই বর্তমানে ‘বিগ বস বাংলা’র লাইমলাইট রয়েছে। নিত্যনতুন বাকবিতণ্ডা আর হাইভোল্টেজ ড্রামায় এই রিয়ালিটি শো-কে দর্শকমহলে রীতিমতো আরও জনপ্রিয় করে তুলেছেন জীতু-রাজবীর। এবার তৃতীয় ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ হিসেবে ‘বিগ বস বাংলা’র দূর্গে প্রবেশ করতে চলেছেন সৌরভ দাস।

Saurav Das Makes Wild Card Entry in Bigg Boss Bangla
‘বিগ বস বাংলা’র ঘরে সৌরভ দাস

প্রথম ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ হিসেবে ‘বিগ বস বাংলা’র ঘরে ঢুকেই উত্তেজনার পারদ চড়িয়ে দিয়েছিলেন রাজবীর দে। মুম্বই নিবাসী শিলিগুড়ির ছেলে বুঝিয়ে দিয়েছিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। এরপর শোয়ে জীতু কমলের আগমনে উন্মাদনার পারদ আরও বাড়ে বললেও অত্যুক্তি হয় না। নতুন সদস্যদের জন্য নতুন রণকৌশলী সাজান ঘরের বাকি প্রতিযোগীরা। জীতু হোক বা রাজবীর, দু’জনের উপরই বর্তমানে ‘বিগ বস বাংলা’র লাইমলাইট রয়েছে। নিত্যনতুন বাকবিতণ্ডা আর হাইভোল্টেজ ড্রামায় এই রিয়ালিটি শো-কে দর্শকমহলে রীতিমতো আরও জনপ্রিয় করে তুলেছেন জীতু-রাজবীর। এবার তৃতীয় ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ হিসেবে ‘বিগ বস বাংলা’র দূর্গে প্রবেশ করতে চলেছেন সৌরভ দাস। তাঁর এন্ট্রিতে রাজবীর দে বা জীতু কমল কি এবার চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন? নজর থাকবে সেদিকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিনেতা হওয়ার পাশাপাশি ‘অভিমান’-এর সুবাদে প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন সৌরভ দাস। গতবছরই যিশুর সঙ্গে যৌথ উদ্যোগে ‘হোয়াই সো সিরিয়াস’ নামে প্রযোজনা সংস্থা খুলেছেন তিনি। সৌরভের আসন্ন প্রজেক্টের তালিকায় রয়েছে, জি ফাইভের সিরিজ ‘আলুর দোষ’। বর্তমানে রাজ চক্রবর্তীর নন-ফিকশনের শুটিংয়ে ব্যস্ত অভিনেতা। সম্প্রতি আবার মঞ্চে গায়ক হিসেবেও ফিরেছেন। এমন আবহেই সৌরভ দাসের ‘বিগ বস বাংলা’য় যোগ দেওয়ার কথা জানা গেল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.