আজ থেকে ঠিক একবছর আগে ১৯ সেপ্টেম্বর সঙ্গীতের দুনিয়ায় আছড়ে পড়েছিল শোক। অসম হারিয়েছিল তার ভূমিপুত্র জুবিন গর্গকে। নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে সিঙ্গাপুরে গায়কের রহস্য মৃত্যু ঘিরে একেবারে তোলপাড়। বছর পেরিয়ে আজও কাশ্মীর টু কন্যাকুমারী জুবিনের সুরের মূর্চ্ছনায় মোহিত। প্রথম মৃত্যুবার্ষিকীতে (Zubeen Garg First Death Anniversary) দ্য অসম ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রয়াত শিল্পীর স্মৃতিতে রাজ্যজুড়ে রক্তদান শিবিরের আয়োজন করেছে। অন্যদিকে আজকের দিনে স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ স্ত্রী গরিমা গর্গও।
সাংগঠনিক জেলাগুলিতে এই রক্তদান কর্মসূচি প্রয়াত সংগীতশিল্পীর প্রতি প্রকৃত শ্রদ্ধার্ঘ্য জানাতেই এই উদ্যোগ। অসমের মন্ত্রী রমেশ্বর তেলিও জানান, জুবিন গার্গের স্মৃতির প্রতি সম্মান জানানোর উদ্দেশেই এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।১৯ সেপ্টেম্বর অসমজুড়ে শিল্পী ও বিভিন্ন সংগঠন সংগীতজগতের এই কিংবদন্তিকে স্মরণ করতে একত্রিত হয়। গুয়াহাটি সংলগ্ন সোনাপুর এলাকায় অল অসম স্টুডেন্টস ইউনিয়ন (AASU)-এর সদস্য, পরিবারের লোকজন এবং শিল্পীরা সমবেত হন।
আরও পড়ুন:
জুবিন গর্গের জনপ্রিয় কয়েকটি গান গেয়ে তাঁকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এই সংস্থার উপদেষ্টা, . সমুজ্জ্বল ভট্টাচার্য জুবিনের রহস্য মৃত্যু ও ন্যায়বিচারের দাবি প্রসঙ্গে বলেন, “আজ আমরা জুবিন গর্গের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছি। আকস্মিক সেই ঘটনার পর এক বছর কেটে গিয়েছে। জুবিন গর্গকে অবশ্যই ন্যায়বিচার পেতে হবে।” অসম সরকারও সংস্কৃতি বিষয়ক দপ্তরের তরফে ১৭ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত জুবিনের স্মরণে তিন দিনের একটি কর্মসূচির আয়োজন করেছিল।
জুবিন গর্গের সঙ্গে বাঙালির সম্পর্ক শুধু গান বা সিনেমার পর্দায় সীমাবদ্ধ ছিল না। বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং বাংলার মানুষের প্রতি তাঁর ভালোবাসা ছিল গভীর ও আন্তরিক। সেই সম্পর্ক, ভালোবাসা এবং স্মৃতিকে কেন্দ্র করেই পরিচালক শ্রী প্রীতম নিয়ে আসছেন তাঁর আগামী ছবি ‘লভ ইউ জুবিনদা’।

মৃত্যুবার্ষিকীতে স্ত্রী গরিমা গর্গ বলেন, “এটা শুধু জুবিন গর্গকে নিয়ে একটি ট্রিবিউট ছবি নয়। এটা ওঁর প্রতি ভালোবাসা এবং বাংলার মানুষের সঙ্গে জুবিনের যে গভীর সম্পর্ক ছিল সেই ভালোবাসারও প্রতিফলন। জুবিন বলত, আমি আধা বাঙালি। বাংলার মানুষের সঙ্গে ওর গভীর একটা সম্পর্ক ছিল। ও প্রচুর বাংলা বই পড়ত, বাংলার সংস্কৃতিকে খুব ভালোবাসত। বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গেও ও দীর্ঘদিন কাজ করেছে এবং এখানকার মানুষের কাছ থেকে অসংখ্য ভালোবাসা পেয়েছে।”

আরও বলেন, “এই ছবিটি অসম ও বাংলার মধ্যে সেতুবন্ধনের মতো কাজ করবে। জুবিনের জন্য অসম ও বাংলার মধ্যে যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল, এই ছবির মাধ্যমে সেই বন্ধন আরও মজবুত হবে।” একইসঙ্গে প্রয়াত স্বামী জুবিন গর্গের রহস্য মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন গরিমা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কালিম্পংয়ে বসে চিকেনস নেকের তথ্য পাচার! পুলিশের জালে আফগান যুবক, বড় নির্দেশ পুলিশের
-
৩০০ কোটি পেরিয়ে বেনজির সাফল্য, দেখা করে টিম ‘হনুমান অংশ’কে শুভেচ্ছা দেবেন্দ্র ফড়নবিশের
-
‘সব সীমা ছাড়িয়েছে’, দিল্লিতে কিশোরীর ধর্ষণ ও খুনে অমিত শাহকে নিশানা রাহুল-প্রিয়াঙ্কার
-
আইফোন হাতাতে খুন স্কুলপড়ুয়া! জঙ্গলে উদ্ধার দেহ, নৃশংস ঘটনা বাংলাদেশে
-
টিটাগড়ে আলুর গোডাউনে বোমাবাজি! ‘যে কোনও সময় প্রাণ যেতে পারে’, দুষ্কৃতী তাণ্ডবে সিঁটিয়ে ব্যবসায়ীরা