Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
Bangladesh

আইফোন হাতাতে খুন স্কুলপড়ুয়া! জঙ্গলে উদ্ধার দেহ, নৃশংস ঘটনা বাংলাদেশে

জানা গিয়েছে, নিহত সপ্তম শ্রেণির ছাত্র কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকার ছেলে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৭:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৭:৫৩

options
link
আইফোন হাতাতে খুন স্কুলপড়ুয়া! জঙ্গলে উদ্ধার দেহ, নৃশংস ঘটনা বাংলাদেশে zoom
বাংলাদেশে আইফোন হাতাতে সপ্তম শ্রেণির ছাত্রকে খুন! ছবি: এআই নির্মিত
Advertisement

ফের শিশু নিরাপত্তায় বড়সড় গাফিলতির নজির বাংলাদেশের কুমিল্লায়। আইফোন হাতাতে স্কুলছাত্রকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল। ১৩ বছরের নাবালকের মৃতদেহ উদ্ধার হয় নিকটবর্তী এক জঙ্গলে। শনিবার সকালে সেখানে বাঁশ কাটতে গিয়ে কয়েকজনের চোখে পড়ে ছেলেটির রক্তাক্ত দেহ। ঠিক ২৪ ঘণ্টা আগে সে বাড়ি থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে দেখা করতে বেরিয়েছিল। তারপর আর ফেরেনি। পরিবারের তরফে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর শনিবার সকালে ছেলেটির মৃতদেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, তার কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই এই খুন। বিস্তারিত জানতে শুরু হয়েছে তদন্ত।

নিহত ছাত্র ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতীম সপ্তম শ্রেণির ছাত্র, ছবি: সংগৃহীত

মৃত বছর তেরোর ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতীম স্থানীয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক নাহিদা বেগমের সন্তান। মায়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আবাসনেই থাকত। পরিবার সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার বিকেলে অপ্রতীম বন্ধুদের সঙ্গে দেখা করতে যায়। তার আগে ছবি তুলবে বলে মায়ের থেকে আইফোনটি নিয়ে যায়। তারপর আর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় নাহিদা বেগমের পরিবার স্থানীয় থানায় মিসিং ডায়েরি করেন। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ছেলেটির খোঁজ শুরু করে। তবে তখনও তার কোনও চিহ্ন মেলেনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরপর শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাছে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার জঙ্গলে বাঁশ কাটতে যান কয়েকজন। তাঁদের দেখে একজন জানান, জঙ্গলে একটা বাচ্চা ছেলের লাশ পড়ে রয়েছে। জিলানী নামে এক শ্রমিকের কথায়, ‘‘আমরা কাজ করার জন্য জঙ্গলে বাঁশ কাটতে গিয়েছিলাম। যাওয়ার সময় ভাতিজা জানায়, ‘কাকা, একটা বাচ্চা পড়ে আছে।’ পরে এখানে আইস্যা দেখি, বাচ্চাটার মাথার দিকে শুধু রক্ত আর রক্ত। আমরা ভয় পাইয়া যাই। বাঁশ কাটা ফেলে পালিয়ে গিয়েছি।’’ রাস্তায় এসে তাঁর সঙ্গে একজনের দেখা হয়। তখন জিলানী জানতে পারেন যে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার ছেলে নিখোঁজ। তখনই তিনি ওই ব্যক্তিকে জঙ্গলে নিয়ে গিয়ে দেহটি দেখান। তাতে বিষয়টি জানাজানি হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। কিন্তু কে বা কারা অপ্রতীমকে এভাবে খুন করল, তা এখনও অজ্ঞাত। আততায়ীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.