Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
Sudesh Berry on PM Modi

‘আমার দেশকে বাঁচান,’ মদ্যপ অবস্থায় প্রধানমন্ত্রীকে অনুরোধ! ভাইরাল মোদিভক্ত সুদেশের ভিডিও

সুদেশের কীর্তিতে তোলপাড় নেটভুবন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৫:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৫:৩০

options
link
‘আমার দেশকে বাঁচান,’ মদ্যপ অবস্থায় প্রধানমন্ত্রীকে অনুরোধ! ভাইরাল মোদিভক্ত সুদেশের ভিডিও zoom
মোদিকে শুভেচ্ছা জানিয়ে বিতর্কে সুদেশ। ছবি: সোশাল মিডিয়া
Advertisement

নিজের হাতে মোদির ( PM Modi) পা ধুইয়ে সেই জল পান করার ইচ্ছেপ্রকাশ করেছিলেন অভিনেতা সুদেশ বেরি। ভগবানের আসনে বসিয়ে প্রধানমন্ত্রীকে ‘ভগবান বিষ্ণুর অবতার’ বলে উল্লেখ করেছেন। এবার ভারতের ১৪০ কোটি নাগরিকের জীবন থেকে দশ মিনিট মোদির আয়ুর সঙ্গে যুক্ত হয়ে যাক, সেই কামনা করলেন প্রধানমন্ত্রীর এই একনিষ্ঠ ভক্ত। ১৭ সেপ্টেম্বর মোদির ৭৬তম জন্মদিনে একটি ভিডিওবার্তায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েও সমালোচিত সুদেশ (Sudesh Berry)।

সোশাল মিডিয়ায় ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশের দাবি, মদ্যপ অবস্থায় অন্য দুনিয়ায় পৌঁছে গিয়েছিলেন! শুভেচ্ছাটা বড্ড বেশি অতিরঞ্জিত হয়ে গিয়েছে বলেও ধেয়ে এসেছে কটাক্ষ। সুদেশের শুভেচ্ছাবার্তায় মোদিকে অতিরিক্ত তোষামোদ করে ফেলেছেন বলে টিপ্পনি কেটেছেন নেটাগরিকরা। এর ফলে সোশাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার শিকার মোদিভক্ত সুদেশ বেরি। ভাইরাল হওয়া সেই ভিডিওবার্তায় ঠিক কী বলেছেন?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গভীর রাতে রেকর্ড করা ওই ভিডিওতে প্রথমেই নরেন্দ্র মোদিকে ভারতকে বাঁচানোর অনুরোধ করে কারত আর্জি, “মোদিজি, আপনার জীবনের এই শুভ দিনে আমি শুধু এটুকুই বলতে চাই আমার দেশকে বাঁচান।” এরপর তাঁর দীর্ঘায়ু কামনা করে বলেন, “আপনি এমন এক পবিত্র আত্মা যাঁর জন্য আপনার জন্মদিনে আমি প্রার্থনা করব, এই দেশের ১৪০ কোটি মানুষের জীবনের ১০ মিনিট যেন আপনার নামে উৎসর্গ হয়ে যায়। মহাদেব যেন এমনটাই করেন।”

ভিডিওর একদম শেষ পর্যায়ে সুদেশের সংযোজন, “আমি কীভাবে বলব জানি না। তবে আমি যেভাবেই বলি না কেন দয়া করে খারাপভাবে নেবেন না। আমি আপনাকে ভীষণ ভালোবাসি। ঈশ্বর আপনাকে এবং আপনার পুরো পরিবারকে আশীর্বাদ করুন। পাশাপাশি আমার গোটা দেশ ভারতকেও আশীর্বাদ করুন।”

ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা দাবানলের গতিতে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের একাংশ ‘ফ্লপ অভিনেতা’ বলে ক্ষোভ উগরে দিয়েছেন। কেউ আবার দাবি করেছেন ‘পদ্মশ্রী পাওয়ার জন্য মরিয়া চেষ্টা করছেন।’ সুদেশের মানসিক চিকিৎসার প্রয়োজন আছে বলেও টিপ্পনি কেটেছেন এক নেটিজেন। এখনও পর্যন্ত সুদেশ বেরির তরফে নেতিবাচক মন্তব্যের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.