এআই নিয়ে আশঙ্কা আজকের নয়। স্বয়ং স্টিফেন হকিং বহু আগেই ভয়ংকর ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন। অতি সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে রীতিমতো আশঙ্কা প্রকাশ করত দেখা গিয়েছে বিজ্ঞানী ও প্রযুক্তিকর্মীদের। গুগল ডিপমাইন্ডের মতো সংস্থা থেকে গবেষকদের ইস্তফার ঘটনাকে কেন্দ্র করে সেই উদ্বেগ আরও বেড়েছে। এবার জানা গেল এআইয়ের হ্যাকার হয়ে ওঠার বিষয়টি। গুগল জেমিনি (Google Gemini) তিনটি ওয়েবসাইট হ্যাক করে ফেলেছে! যা নতুন করে প্রশ্ন তুলে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ‘ক্ষমতা’ নিয়ে।
মাত্র কয়েক বছর আগেও ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ শব্দটা ছিল কল্পবিজ্ঞানেরই অংশ। এখন তা ঘোর বাস্তব। ২০২২ সালে চ্যাটজিপিটির আত্মপ্রকাশের পর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে। ধীরে ধীরে ঘরের ভিতরে ঢুকে পড়েছে এআই। তাকে ঘিরে ঘনিয়েছে আশঙ্কার মেঘ! সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা নিয়ে বিতর্ক একেবারে চূড়ান্ত আকার নিয়েছে।
এই পরিস্থিতিতে জানা গেল, সাইবার নিরাপত্তা নিয়ে একটি পরীক্ষা চালানোর সময় দেখা যায়, জেমিনি কারও নির্দেশ ছাড়া একেবারে নিজের ক্ষমতাবলেই তিনটি সংস্থার ওয়েবসাইট হ্যাক করে নিয়েছে। গুগলের সিকিওরিটি ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস প্রেসিডেন্ট হিথার অ্যাডকিন্স খবরটির সত্যতা যাচাই করেছেন। ফলে উদ্বেগ বাড়ছে। প্রশ্ন উঠছে, ক্রমশই ‘অপ্রতিরোধ্য’ ক্ষমতার অধিকারী হতে হতে এআই কি অতি শীঘ্রই বড় ‘বিপদ’ হয়ে দেখা দেবে!
সাইবার নিরাপত্তা নিয়ে একটি পরীক্ষা চালানোর সময় দেখা যায়, জেমিনি কারও নির্দেশ ছাড়া একেবারে নিজের ক্ষমতাবলেই তিনটি সংস্থার ওয়েবসাইট হ্যাক করে নিয়েছে।
সম্প্রতি ‘অ্যানথ্রপিক’-এর প্রধান দারিও আমোদি একটি ব্লগে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন প্রক্রিয়া কিছুটা ‘ধীর’ করার প্রয়োজনীয়তা নিয়ে মুখ খুলেছেন। কয়েক ঘণ্টার মধ্যেই ‘ওপেনএআই’-এর প্রধান স্যাম অল্টম্যান এবং ‘এক্সএআই’-এর প্রধান এলন মাস্ক এক্স হ্যান্ডলে একটি পোস্টের মাধ্যমে তাতে সায় দেন। জেমিনির ঘটনাটি সামনে আসতেই সেই বিষয়টির প্রাসঙ্গিকতা আরও স্পষ্ট হল যেন।
সর্বশেষ খবর
-
জানেনই না ইউপিআইয়ের চার্জ বেড়েছে! রবিকে নেটভুবনের খোঁচা, ‘ওঁর মতো অশিক্ষিতকে…’
-
দেদার বিকোচ্ছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, শান্তিপুর হাসপাতালে ন্যায্য মূল্যের দোকানে তালা দিল রোগীর পরিজনরা
-
গলায় দড়ি পেঁচিয়ে বিজেপি নেতাকে মার, গোপনাঙ্গে আঘাত তৃণমূল নেতার! মোদির জন্মদিন পালনের ‘শাস্তি’?
-
লিপস্টিক নাকি পরমাণু সরঞ্জাম! এআই-এর গেরোয় অল্পের জন্য যুদ্ধে জড়াচ্ছিল চিন-আমেরিকা
-
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘পিএম ঊষা’ কমিটি, পরিকাঠামো থেকে গবেষণায় উন্নতির আশা কর্তৃপক্ষের