শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে ন্যায্য মূল্যের ওষুধের দোকান। সেখানেই রমরমিয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধের ব্যবসা! শনিবার সকালে তুমুল শোরগোল শান্তিপুর হাসপাতালে। অভিযোগ সামনে আসতেই হাসপাতালের সুপার তারক বর্মন বলেন বিষয়টি খতিয়ে দেখা হবে।
সূত্রের খবর, দিন দু’য়েক আগে শিশুকে নিয়ে চিকিৎসার জন্য শান্তিপুর হাসপাতালে এসেছিলেন চন্দনা সাহা নামে এক মহিলা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকেই ওষুধ কেনেন তিনি। ওষুধের পাতা খুলতেই অস্বাভাবিকতা চোখে পড়ে। তাঁদের দাবি, কয়েকটি ট্যাবলেট ভেঙে টুকরো টুকরে হয়েছিল। ওষুধ থেকে দুর্গন্ধও বের হচ্ছিল বলে অভিযোগ।
আরও পড়ুন:
হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে মেয়াদ-উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায় শান্তিপুর হাসপাতালে। অভিযোগের জেরে শনিবার ক্ষুব্ধ রোগীর পরিজন ও স্থানীয় বাসিন্দারা দোকানটি বন্ধ করে দেন। সূত্রের খবর, দিন দু’য়েক আগে শিশুকে নিয়ে চিকিৎসার জন্য শান্তিপুর হাসপাতালে এসেছিলেন চন্দনা সাহা নামে এক মহিলা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকেই ওষুধ কেনেন তিনি। ওষুধের পাতা খুলতেই অস্বাভাবিকতা চোখে পড়ে। তাঁদের দাবি, কয়েকটি ট্যাবলেট ভেঙে টুকরো টুকরে হয়েছিল। ওষুধ থেকে দুর্গন্ধও বের হচ্ছিল বলে অভিযোগ।
বিষয়টি জানাজানি হতেই শনিবার হাসপাতালে জড়ো হন স্থানীয় বাসিন্দারা ও রোগীর পরিজনেরা। তাঁদের অভিযোগের ভিত্তিতেই আপাতত ন্যায্য মূল্যের ওষুধের দোকানটি বন্ধ করে দেওয়া হয়। দোকানের কর্মীদের দাবি, হাসপাতাল সুপার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে লিখিত ভাবে দোকান বন্ধের কোনও নির্দেশ আসেনি। সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতেই আপাতত দোকান বন্ধ রাখা হয়েছে।
সর্বশেষ খবর
-
জামিন পেলেন না নন্দীগ্রামের কং প্রার্থী, উপনির্বাচনের ৩দিন আগে পর্যন্ত থাকতে হবে জেলে
-
গ্রেপ্তারি কি সময়ের অপেক্ষা? ক্যানিং পশ্চিমের ঋতপন্থী বিধায়ককে চতুর্থ সমন সিআইডির
-
স্ত্রীকে ছেড়ে প্রেমিকাকে বিয়ে, দ্বিতীয় পত্নীর পরকীয়া ধরে ফেলায় ‘খুন’ যুবক
-
সিটঙে বারবিকিউ কাণ্ডে গ্রেপ্তার ৪, কথা বলার শক্তি হারাচ্ছেন নিকিতা! জানালেন স্বামী
-
পর্যটক টানতে নতুনভাবে সাজছে জলপাইগুড়ির মধুবনী পার্ক, বরাদ্দ এক কোটি