যুবতীর ফাঁদে পড়ে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ! প্রেমিকাকে বিয়ে করেন যুবক। সম্প্রতি জানতে পারেন, দ্বিতীয় স্ত্রী পরকীয়ায় জড়িত। তারপরই প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলেন যুবক। তাতেই নাবালিকা ছেলে, প্রেমিক ও তাঁর বন্ধুদের সঙ্গে মিলে স্বামীকে খুনের অভিযোগ দ্বিতীয় পক্ষের স্ত্রীর বিরুদ্ধে। খালের পাড়ে সেতুর নিচ থেকে ট্র্যাঙ্কের মধ্যে যুবকের পচাগলা দেহ উদ্ধার হয়েছে। অভিযুক্ত মহিলা, তাঁর নাবালক ছেলে ও অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ।
হাড়হিম কাণ্ডটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউতে (Lucknow)। পুলিশ সূত্রে জানা গিয়েছ, মৃত যুবকের নাম রামকিশোর বাল্মীকি। কবিতাদেবীর সঙ্গে তাঁর প্রথম বিয়ে হয়। তবে বছর চারেক আগে সুফিয়া বানু নামে যুবতীর সঙ্গে রামকিশোরের সম্পর্ক তৈরি হয়। প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্কছিন্ন করে সুফিয়াকে বিয়ে করেন যুবক।
কিছুদিন আগে রামকিশোর জানতে পারেন সুফিয়া পরকীয়ায় লিপ্ত! মুন্না ওরফে মুচ্ছাদ নামে এক যুবকের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে জানতে পারেন। দম্পতির মধ্যে ঝামেলা বাঁধে। অশান্তি লেগেই ছিল। এরপরই প্রথম স্ত্রী কবিতাদেবীর সঙ্গে যোগাযোগ করেন রামকিশোর। তাঁকে অর্থ সাহায্যও করতে থাকেন যুবক। এতেই সুফিয়ার সঙ্গে অশান্তি চরমে ওঠে।
অভিযোগ, এরপরই সুফিয়া ও তাঁর প্রেমিক মুন্না, রামকিশোরকে খুনের পরিকল্পনা করেন। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ১৪ সেপ্টেম্বর রাতে সুফিয়া তাঁর প্রেমিকের দুই বন্ধুকে ঘরে ডাকেন। ঘুমন্ত অবস্থায় রামকিশোরকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়। তারপর প্রমাণ লোপাটের জন্য মৃতের পোশাক খুলে ফেলেন। মেঝের প্লাস্টার করে রক্তের দাগ মুছে ফেলার চেষ্টা করে। খুনে ব্যবহৃত অস্ত্রটিও লুকিয়ে ফেলেন।
এরপর যুবতী তাঁর ১৬ বছর বয়সি ছেলে ডাকেন। তাঁরা চারজন মিলে রামকিশোরের মৃতদেহটি খাটের নিচে রাখা একটি কাঠের বাক্সের ভেতর লুকিয়ে রাখে। একদিন পরে ১৫ তারিখ রাতে তাঁরা মৃতদেহটি একটি ই-রিকশায় তুলে কানখার ভাওয়াখাদার কাছে একটি খালের সেতুর নিচে ফেলে দেয় বলে অভিযোগ। পুলিশ তদন্তে নেমে ১৭০ থেকে ১৮০টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। তারপর সুফিয়া, তাঁর নাবালক ছেলে-সহ বাকিদেরও গ্রেপ্তার করা হয়েছে। খুনের মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
আইফোন হাতাতে খুন স্কুলপড়ুয়া! জঙ্গলে উদ্ধার দেহ, নৃশংস ঘটনা বাংলাদেশে
-
টিটাগড়ে আলুর গোডাউনে বোমাবাজি! ‘যে কোনও সময় প্রাণ যেতে পারে’, দুষ্কৃতী তাণ্ডবে সিঁটিয়ে ব্যবসায়ীরা
-
লাফিয়ে বাড়ছে ভ্যালুয়েশন! জেনে নিন ‘তারকা’ শেয়ারদের হাল-হকিকত
-
ফের পুরুলিয়া, গোটা রাত নিখোঁজ, সকালে মিলল দেহ! ‘খুনে’ অভিযুক্ত প্রেমিক ও তার পরিবার
-
‘চিনের হাতে গ্রেপ্তার এজেন্ট, ভেবেছিলাম সব শেষ..’ কেরিয়ারের ভয়ংকর ঘটনা ফাঁস ডোভালের