অবৈধভাবে ভারতে প্রবেশ করে কালিম্পংয়ে ঘাঁটি! গোপন সূত্রে খবর পেয়ে এক আফগান নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম সৈয়দ বিলাল খান (২৮)। ধৃত সৈয়দ কাবুলের ইউসুফ খেল এলাকার পাতকিকার বাসিন্দা। কালিম্পং থানার হাট বাজার এলাকার চেস্ট ক্লিনিকের কাছের একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইতিমধ্যে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। কি কারণে সৈয়দ কালিম্পংয়ে বাড়ি ভাড়া করে থাকছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। শিলিগুড়ি করিডর অর্থাৎ চিকেনস নেকের তথ্য সংগ্রহের চেষ্টা করছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনার পরেই নড়েচড়ে বসেছে কালিম্পং পুলিশ। শিলিগুড়ি করিডোর ও পাহাড়ে ভাড়াটিয়া যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
কালিম্পংয়ের পুলিশ সুপার অপরাজিতা রাই জানিয়েছেন, কোনও অচেনা ব্যক্তিকে বাড়ি ভাড়া দেওয়ার আগে অবশ্যই নিকটস্থ থানায় গিয়ে ভাড়াটিয়া পরিচয় যাচাই সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন:
ধৃত সৈয়দকে জেরা করে ইতিমধ্যে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন, আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে অবৈধভাবে ভারতে ঢুকেছিল ধৃত ইউসুফ। এরপর পাহাড় ঘেরা কালিম্পংয়ে ‘ঘাঁটি’ তৈরি করেন। হাট বাজার এলাকার একটি বাড়ি ভাড়া নিয়ে শুরু করেন বসবাস। প্রায় দু’বছর ধরে সেখানেই ধৃত ওই আফগান নাগরিক থাকছিলেন বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। তল্লাশিতে ভারতে থাকার বৈধ ভিসা, পাসপোর্ট কিংবা কোনও নথি দেখাতে পারেননি। ফলে ইউসুফকে ঘিরে ক্রমশ বাড়ছে রহস্য। বিশেষ করে এই ঘটনায় প্রশ্নের মুখে চিকেনস নেকের সুরক্ষা!
শিলিগুড়ি করিডর অর্থাৎ চিকেনস নেক খুবই স্পর্শকাতর এলাকা। ভৌগোলিক অবস্থান অনুযায়ী, ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর। নেপাল, ভূটান, বাংলাদেশ এবং চিনের সীমান্তঘেঁষা এই এলাকা। শুধু তাই নয়, উত্তর-পূর্ব ভারতের সামগ্রিক যোগাযোগ ও নিরাপত্তা এই এলাকার উপর অনেকটাই নির্ভরশীল। ফলত নজরদারি এড়িয়ে দীর্ঘ সময় ধরে এক আফগান নাগরিকের বসবাস খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে এই ঘটনার পরই কালিম্পং জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে। বিশেষ করে বাড়ি ভাড়া দেওয়ার আগে সাধারণ মানুষকে সতর্ক থাকার কথা বলা হয়েছে।

কালিম্পংয়ের পুলিশ সুপার অপরাজিতা রাই জানিয়েছেন, কোনও অচেনা ব্যক্তিকে বাড়ি ভাড়া দেওয়ার আগে অবশ্যই নিকটস্থ থানায় গিয়ে ভাড়াটিয়া পরিচয় যাচাই সম্পন্ন করতে হবে। পরিচয় নিশ্চিত না হলে কাউকেই বাড়ি ভাড়া দেওয়ার আগে মানুষকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। তবে এই ঘটনার পর আরও নজরদারি এবং অভিযান চালানোর কথা বলা হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুরাণকথা নয়, বৈদিক শ্রুতির আলোতেই লুকিয়ে দেবী দুর্গার আসল পরিচয়!
-
ভূমিধস ও হড়পা বানে বিপর্যস্ত, এবার ভূমিকম্পে কেঁপে উঠল ভুটানের মাটি
-
ছিলেন ইস্টবেঙ্গলের ‘ঘরের ছেলে’, সায়নের গোলেই ‘শাপমুক্তি’, বাঁধভাঙা উচ্ছ্বাস মোহনবাগানে
-
রাধাষ্টমীতে দীপিকার কোলে এল ফুটফুটে সন্তান, ভাই না বোন কাকে পেল দুয়া?
-
প্রতিরক্ষায় ‘আত্মনির্ভর’ ভারত, এবার দেশের মাটিতেই তৈরি হবে সুখোই যুদ্ধবিমান