জলপাইগুড়িতে (Jalpaiguri) উত্তপ্ত পুর রাজনীতি। বোর্ড গঠন নিয়ে টানাপোড়েনের মাঝে মমতাপন্থী তৃণমূল কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। শনিবার ভোর সাড়ে তিনটা নাগাদ শহরের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা চেয়ারম্যান পদে আলোচিত দাবিদার তপন বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে হুমকি, ভাঙচুরের পাশাপাশি গুলি চালানো হয় বলে অভিযোগ উঠেছে। তৃণমূলের ঋত শিবির ও বিজেপি এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও তারা অভিযোগ অস্বীকার করেছে।
দলের অনেকেই গিয়েছে ঋতব্রত শিবির। ঋত-শিবিরের কাউন্সিলরদের একাংশের অনাস্থায় গত ২৭ আগস্ট জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন সৈকত চট্টোপাধ্যায়। মমতাপন্থী শিবির বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করলেও পুরসভায় অচলাবস্থা কাটাতে প্রশাসক নিয়োগ করে পুর ও নগর উন্নয়ন দপ্তর। চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে যায় মমতা শিবির। আদালতের রায়ে ফের বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হয়। আর তাতে বাধা দিতেই কাউন্সিলরের হুমকি, ভাঙচুর ও গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। পুলিশের দারস্থ মমতাপন্থী কাউন্সিলররা। ঘটনার নিন্দায় বিজেপি।
আরও পড়ুন:
এবিষয়ে প্রাক্তন কাউন্সিলর তথা তপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী বলেন, “গভীর রাতে কয়েকজন এসে হুমকি দিয়ে গিয়েছে। বলেছে, আজকের বোর্ড গঠনে যেন দাদা (তপন বন্দ্যোপাধ্যায়) না যায়। না হলে খারাপ হবে। এরপরেই পিছন থেকে বন্দুক বার করে উপরের দিকে তাক করে ফায়ার করে। সেই গুলিটা আমার গায়ে লাগতে পারত। ঢিল ছুঁড়ে আমার অফিসের জানালার কাচ ভেঙে ফেলেছে। সব দুষ্কৃতীদের মুখ ঢাকা ছিল।”
এবিষয়ে তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “শুধু আমার বাড়িতে নয়, আমার সহকর্মী উত্তম বোস, লোপামুদ্রা অধিকারী, তারকনাথ দাস-সহ অনেকের বাড়িতে গিয়ে এই দুষ্কৃতীদল ভয় দেখিয়েছে। সবাইকে আজকের বোর্ড গঠন প্রক্রিয়ায় যেন কেউ না যায় তা নিয়ে সবাইকে হুমকি দেওয়া হয়। মানুষ এসব ভালোভাবে নেবে না। পশ্চিমবঙ্গের মানুষ এর বিরুদ্ধে গর্জে উঠবে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গলায় দড়ি পেঁচিয়ে বিজেপি নেতাকে মার, গোপনাঙ্গে আঘাত তৃণমূল নেতার! মোদির জন্মদিন পালনের ‘শাস্তি’?
-
লিপস্টিক নাকি পরমাণু সরঞ্জাম! এআই-এর গেরোয় অল্পের জন্য যুদ্ধে জড়াচ্ছিল চিন-আমেরিকা
-
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘পিএম ঊষা’ কমিটি, পরিকাঠামো থেকে গবেষণায় উন্নতির আশা কর্তৃপক্ষের
-
শৌচালয়ে উদ্ধার কালিম্পংয়ের কমান্ডোর দেহ, হাড়হিম ঘটনা কলকাতার পুলিশ ট্রেনিং সেন্টারে
-
রেজিনগর ভোটের আগে ধৃত হুমায়ুন কবীরের দলের রাজ্য সম্পাদক, উদ্ধার বিপুল জালনোট ও অস্ত্র