বিহারি যুবকের প্রেমে হাবুডুবু মার্কিন তরুণী, নাইটি পরে, সিঁথিতে সিঁদুর দিয়ে হোপের ঘরকন্না ভাইরাল
ইনস্টাগ্রামে রোজনামচার টুকরো ঝলক শেয়ার করেন হোপ।
জানা গিয়েছে, মার্কিন তরুণী হোপের স্বামী অভিষেক সিং। ২০২৩ সালে তাঁদের আলাপ হয়। ২০২৫ সালের অক্টোবরে ভারতে আসেন। তারপর থেকে বিহারের গ্রামেই তাঁর দিনযাপন। একটি পুত্রসন্তানও রয়েছে হোপের। গৃহবধূ হোপ দিনরাতই বাড়ির নানা কাজে ব্যস্ত থাকে। তবে মুখে সারাক্ষণ লেগে রয়েছে হাসি। যেন রোজ নতুন কিছু শেখার আনন্দ উপচে পড়ছে তাঁর চোখেমুখে।
আরও পড়ুন:
মার্কিন তরুণী হোপ যেন এখন আদ্যোপান্ত ভারতীয়। সিঁথি ভর্তি সিঁদুর। হাতে কাচের চুড়ি। কখনও পরনে শাড়ি। আবার কখনও নাইটি পরে প্রতিদিনই ভিডিও তৈরি করেন। তা শেয়ার করেন সোশাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায় সুগৃহিণীর মতো ঘরকন্না সামলাচ্ছেন। কখনও হাতে কাপড় কাচছেন। আবার কখনও বাসন মাজছেন। কখনও আবার সাজগোজের ভিডিও পোস্ট করেন।
আরও পড়ুন:
হোপের ভিডিও মন কাড়ে বেশিরভাগ সোশাল মিডিয়া ব্যবহারকারীর। যখন বেশিরভাগ মানুষ বিদেশে পাড়ি দেওয়ার জন্য উদগ্রীব তখন হোপের বিহারে এসে ঘরকন্না করা দেখে অবাক প্রায় সকলে। তাঁর এই জীবনদর্শনের প্রশংসা করেন বেশিরভাগ নেটিজেন। যদিও কেউ কেউ বলছেন হোপের এই সিদ্ধান্ত মোটেও সঠিক নয়। তাঁর উচিত ছিল বিদেশে থেকেই কেরিয়ারের উন্নতি করা।