Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
Pune

বউকে লুকিয়ে প্রেমিকার সঙ্গে বিদেশে বেড়ানোর প্ল্যান! পিঠ বাঁচাতে ‘গ্রেপ্তারির’ নাটক প্রৌঢ়র, তারপর…

বউকে বলেছিলেন, ব্যবসার কাজে কুয়ালা লামপুরে যেতে হবে। আসলে প্রেমিকার সঙ্গে বিদেশে ছুটি কাটানোর প্ল্যান ছিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৬:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৬:৫৭

options
link
বউকে লুকিয়ে প্রেমিকার সঙ্গে বিদেশে বেড়ানোর প্ল্যান! পিঠ বাঁচাতে ‘গ্রেপ্তারির’ নাটক প্রৌঢ়র, তারপর… zoom
ছবি: এআই দ্বারা নির্মিত
Advertisement

বউকে বলেছিলেন, ব্যবসার কাজে কুয়ালা লামপুরে যেতে হবে। আসলে প্রেমিকার সঙ্গে বিদেশে ছুটি কাটানোর প্ল্যান ছিল। যেমন ভাবা তেমন কাজ। বউকে বাড়িতে রেখে প্রেমিকার সঙ্গে বিমানবন্দরে। কিন্তু সেখানে গিয়েই জোর ধাক্কা। প্রেমিকার পাসপোর্ট নিয়ে সমস্যা। আটকে গেল বেড়ানো। কিন্তু বাড়ি ফিরে যাওয়ার তো উপায় নেই। তাই ‘গ্রেপ্তারি’র নাটক ফাঁদলেন। মুম্বইয়ের ঘটনায় পুলিশের চক্ষু চড়কগাছ।

জানা গিয়েছে, ৪৬ বছর বয়সি ওই ব্যবসায়ী আদতে পুণের বাসিন্দা। ব্যবসার কাজে মাঝেমধ্যেই বিদেশে যেতে হয় তাঁকে। গত ১৪ সেপ্টেম্বর প্রেমিকার সঙ্গে বিদেশে পাড়ি দেওয়ার কথা ছিল। কিন্তু মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে আটকে পড়েন ব্যবসায়ীর প্রেমিকা। তিনি এমন এক পাসপোর্ট নিয়ে যাচ্ছিলেন, সেটা হারিয়ে গিয়েছে বলে অতীতে দাবি করেছিলেন। অর্থাৎ বিরাট আইনি ঝামেলা। কিন্তু সেসব যদি বউ জেনে ফেলে? অগত্যা এক বিরাট বিপদের গল্প ফেঁদে ফেললেন ওই ব্যবসায়ী। বিমানবন্দরের ল্যান্ডলাইন থেকে বউকে ফোন। বললেন, কোনওমতে গ্রেপ্তারি এড়িয়েছেন। কিন্তু ফোন জমা দিতে হবে কর্তৃপক্ষের কাছে। এই কথা বলে ফোন সুইচ অফ করে দেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পরের দিনও বউকে ফোন করে একই কথা বলেন ওই ব্যবসায়ী। তার পরের দিন ফোন না পেয়ে থানায় চলে যান ব্যবসায়ীর স্ত্রী। অপহরণের অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে খোঁজ শুরু হতেই ব্যবসায়ীর খোঁজ মেলে। জানা যায়, বিদেশ সফর বাতিল হতে তিনি ফোন সুইচ অফ করে প্রেমিকাকে নিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে যান। তারপর বিমানবন্দর সংলগ্ন এলাকাতেই ছিলেন তিনি। বউয়ের থেকে লুকিয়ে থাকতেই মিথ্যে ‘গ্রেপ্তারি’র নাটক ফেঁদেছিলেন।

এখন পুলিশ কী করবে? দু’সপ্তাহ পর ক্লোজার রিপোর্ট জমা করে দেওয়া ছাড়া উপায় নেই। সি সামারি দেওয়া হবে, কারণ অপহরণের ঘটনা ঘটেইনি। ভুলবশত অভিযোগ দায়ের হয়েছে, এই মর্মেই রিপোর্ট তৈরি হবে। কিন্তু এবার ওই ব্যবসায়ী কীভাবে বউয়ের মুখোমুখি হবেন?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.