গ্রিনল্যান্ডের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবার আমেরিকার হাতে। এমনই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহুদিন ধরেই তিনি গ্রিনল্যান্ডের বিষয়ে আগ্রাসী হয়ে উঠেছিলেন তিনি। এই পরিস্থিতিতে সোশাল মিডিয়ায় তিনি জানালেন, আমেরিকা, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে (Greenland Deal)। এর ফলে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল এবার আমেরিকার নিয়ন্ত্রণে, জানাচ্ছেন ট্রাম্প।
সোশাল মিডিয়ায় তাঁকে লিখতে দেখা গিয়েছে, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমেরিকা, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছে। এই চুক্তির ফলে গ্রিনল্যান্ডের নিরাপত্তা এবং অন্যান্য সকল প্রয়োজনীয় বিষয়ের ওপর আমেরিকার স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে এবং আমেরিকার যাবতীয় উদ্বেগের পূর্ণ সমাধান হবে। এর জন্য আমেরিকার কোনও অর্থ ব্যয় হবে না! এখন থেকে আমাদের সুস্পষ্ট লিখিত অনুমোদন ছাড়া আমেরিকার কোনও প্রতিপক্ষ গ্রিনল্যান্ডে কোনও ঘাঁটি স্থাপন, সামরিক উপস্থিতি বজায় রাখা কিংবা কোনও সংবেদনশীল বিনিয়োগ করতে পারবে না।’
BREAKING NEWS: I am pleased to announce that the United States of America has entered into an Agreement with The Kingdom of Denmark, and Greenland, that gives the United States permanent control over security, and all other needs, in Greenland, completely addressing ALL of our…
— Donald J. Trump (@realDonaldTrump) September 19, 2026
গ্রিনল্যান্ড দখলে বহুদিন ধরেই আগ্রাসী মার্কিন প্রেসিডেন্ট। জাতীয় সুরক্ষার স্বার্থে পৃথিবীর বৃহত্তম দ্বীপটিকে আমেরিকার দরকার বলে বারবার দাবি করেছেন তিনি। মাসকয়েক আগে গ্রিনল্যান্ডে ‘গোল্ডেন ডোম’ নির্মাণ করার ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প। কিন্তু এর তীব্র বিরোধিতা করে কানাডা। এরপরই ফুঁসে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট। সমাজমাধ্যম ট্রুথ সোশালে তিনি লেখেন, ‘গ্রিনল্যান্ডে দ্য গোল্ডেন ডোম প্রকল্পের বিরোধিতা করেছে কানাডা। অথচ এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কানাডাকেও রক্ষা করবে। শুধু তাই নয়, কানাডা চিনের সঙ্গে ব্যবসা করার পক্ষে ভোট দিয়েছে। চিন প্রথম বছরের মধ্যেই তাদের গিলে ফেলবে!’ এই পরিস্থিতিতে এবার তিনি জানালেন, গ্রিনল্যান্ডের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবার আমেরিকার হাতে।
সর্বশেষ খবর
-
‘ফোন ঘাঁটার জায়গা নয়’, শৌচালয়ে থাকার সময়সীমা বেঁধে জারি বিজ্ঞপ্তি!
-
বিনোদনের ডবল ডোজ! ‘বিগ বস’-এর ঘরে এবার জোড়া এলিমিনেশন
-
তিন হাতের দুর্গা! বাংলার এই পুজোর সঙ্গে জড়িয়ে অলৌকিক কাহিনি
-
‘মমতার ফুটবলও পাংচার হবে’, কোচবিহারে এসে রাহুলকে ‘পাগল’ বলে তোপ হিমন্তর
-
‘যা করেছি অভিষেকের নির্দেশে’, শালবনি জমি দুর্নীতিতে বিস্ফোরক স্বীকারোক্তি সুমিতের!