রাজ্যে উপনির্বাচনের আগে কোচবিহারে এসে মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধীকে একযোগে তোপ দাগলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর মতে, পশ্চিমবঙ্গে আর ক্ষমতায় ফিরবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নতুন প্রতীক নিয়েও কটাক্ষ করেন হিমন্ত। তিনি জানান, জোড়াফুল তো গেল এবার ফুটবলও থাকবে না। পাংচার হয়ে যাবে। মমতার পাশাপাশি রাহুল গান্ধীকেও কটাক্ষ করেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘রাহুল পুরো পাগল, দেখলেই হাসি পায়।’
শনিবার কোচবিহারের মধুপুরে বৈষ্ণব ধর্ম প্রচারক শংকরদেবের সমাধিস্থল পরিদর্শন করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এখানে মধুপুর সত্র উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কাজ করার বার্তা দেন তিনি। রাজ্যে উপনির্বাচনের আগে হওয়া রাজনৈতিক টানাপোড়েন নিয়ে হিমন্তকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “মমতা চলে গিয়েছে। আর জীবনে আসবে না। ওঁর কথা ভুলে যাও। মমতার কথা চিন্তা করলে ব্লাড প্রেসার বাড়বে। এখন শুভেন্দু উন্নয়ন করবে আর মমতা বসে বসে দেখবে কেমনভাবে উন্নয়ন হচ্ছে। জোড়াফুল তো গেল, ফুটবলও থাকবে না।”
আরও পড়ুন:
শুধু মমতা নয়, রাহুল গান্ধিকেও কটাক্ষ করেন হিমন্ত। নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে গ্রেপ্তারি সম্পর্কে তিনি বলেন, “খুনের মামলার অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি ডান্ডাও দেওয়া উচিত। ২০০৭ সালে রাহুল গান্ধী কি মিলন প্রধানকে মার্ডার করার লাইসেন্স দিয়েছিল? পুলিশের কাজ তো পুলিশকে করতে হবে।” এরপরই রাহুলের উদ্দেশে তিনি বলেন, “রাহুল গান্ধি পুরো পাগল। ওঁকে দেখলেই হাসি পায়। কখনও দাড়ি রাখেন, কখনও ক্লিন শেভড। কখনও ভারতে, কখনও বিদেশে। পুরো পাগল মানুষ।”
উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর রাজ্যের দুই আসন নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন হতে চলেছে। তাঁর আগে মমতা তৃণমূলের প্রার্থী জট কাটছে না। নন্দীগ্রামে কালীঘাট তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করতেই সেখানে কংগ্রেসকে সমর্থনের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনে তৃণমূলের দুই শিবিরের মধ্যে প্রতীক ও নাম নিয়ে দড়ি টানাটানির মধ্যে জোড়াফুল প্রতীক ও দলের নাম ফ্রিজ করে দেয় নির্বাচন কমিশন। তার বদলে ঋত শিবির ও মমতা শিবিরকে দুটি পৃথক নাম ও প্রতীক দেওয়া হয়েছে। মমতা তৃণমূল পেয়েছে ফুটবলার প্রতীক। আর অন্যদিকে ঋত শিবির পেয়েছে খাম প্রতীক। মমতার এই ফুটবলার প্রতীক নিয়েই কটাক্ষ করলেন হিমন্ত বিশ্বশর্মা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এমডি-কার্ডিওলজিস্ট, সব ডিগ্রিই ভুয়ো! বর্ধমানে প্রকাশ্যে ‘ডাক্তারবাবু’র জালিয়াতি
-
এনজেপি স্টেশনে গ্রেপ্তার ৪ রোহিঙ্গা, কোন পথে দেশে ঢুকছে অনুপ্রবেশকারীরা?
-
কালিম্পংয়ে বসে চিকেনস নেকের তথ্য পাচার! পুলিশের জালে আফগান যুবক, বড় নির্দেশ পুলিশের
-
৩০০ কোটি পেরিয়ে বেনজির সাফল্য, দেখা করে টিম ‘হনুমান অংশ’কে শুভেচ্ছা দেবেন্দ্র ফড়নবিশের
-
‘সব সীমা ছাড়িয়েছে’, দিল্লিতে কিশোরীর ধর্ষণ ও খুনে অমিত শাহকে নিশানা রাহুল-প্রিয়াঙ্কার