Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
Soni Razdan Ranbir Kapoor

‘জানতাম দারুণ কিছু একটা…,’ রাম রণবীরে মুগ্ধ মহেশপত্নী, জামাইয়ের প্রশংসায় শাশুড়ি মা

রাম অবতারে রণবীরকে দেখতে অধীর আগ্রহে মুখিয়ে রয়েছেন শাশুড়ি মা সোনি রাজদান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৯:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৯:৫১

options
link
‘জানতাম দারুণ কিছু একটা…,’ রাম রণবীরে মুগ্ধ মহেশপত্নী, জামাইয়ের প্রশংসায় শাশুড়ি মা zoom
'রাম' রণবীরে মুগ্ধ সোনি। ছবি: সোশাল মিডিয়া
Advertisement

নীতেশ তিওয়ারি পরিচালিত আগামী ছবি ‘রামায়ণ’। রাম অবতারে রণবীর কাপুরের নাম প্রকাশ্যে আসতেই দানা বেঁধেছিল বিতর্ক। ‘গোমাংস ভক্ষণ করা’ অভিনেতাকে রামের ভূমিকায় দেখে আপত্তি তুলেছিলেন, তো কারও কাছে বা আবার বেমানান ঠেকেছিল রণবীরের লুক। রঘুনন্দনের বেশে কাপুরনন্দনকে দেখে এযাবৎকাল অনেকেরই ভ্রুযুগল আন্দোলিত হয়েছে! ‘অ্যানিম্যাল’-এর মতো উগ্র পৌরুষত্বের ছবি করার পর একেবারে বিপরীতধর্মী চরিত্র রঘুনন্দনের ভূমিকায় তাঁর অভিনয় করা নিয়েও আপত্তি তুলেছিল ইন্ডাস্ট্রির অন্দরমহলের একাংশ। কিন্তু, প্রথম গান জয় জয় রাম বিতর্কযজ্ঞে জল ঢেলেছে। জামাইকে দেখে মুগ্ধ রণবীরের শাশুড়ি মা সোনি রাজদান।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে রামায়ণ নিয়ে কথা বলার সময় আলিয়া ভাটের মায়ের সংযোজন, “আমি জানতাম এটা একটা দারুণ জার্নি হতে চলেছে। এমন অভিজ্ঞতা-সহ আরও অনেক কিছু রয়েছে যা এর আগে কখনও দেখা যায়নি। আমি বেশ ভালো বুঝতে পারছি ট্রেলারে ঠিক কী ধামাকা হতে চলেছে। আপাতত যে সকল দৃশ্য সামনে এসেছে সেগুলো থেকে প্রাথমিক অনুমান আগামীতে এমন কিছু জায়গার ঝলক আসবে যা মানুষ আগে কখনও প্রত্যক্ষ করেনি। আমার মতে এটা আমার জীবনের সবচেয়ে উত্তেজনায় ভরপুর একটি অধ্যায় হতে চলেছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Ramayana Poster, Song: Ram Ranbir Kapoor Lovingly Fixes Sita Sai Pallavi’s Hair
‘রামায়ণ’-এর নতুন গান-পোস্টারে নজরকাড়া রাম-সীতার প্রেমময় মুহূর্ত

‘রামায়ণ’-এর জন্য ধনুকভাঙা পণ করেছিলেন রণবীর কাপুর। রঘুনন্দনের চরিত্র আত্মস্থ করতে নিভৃতেই বছর তিনেক ধরে তিল তিল করে নিজেকে গড়ে তুলেছিলেন। চাবুক ফিগার গড়তে হাড়ভাঙা খাটুনিও করতে হয়েছে অভিনেতাকে। ‘রামের সুমতি’তে ত্যাগ করেন মদ্যপান থেকে মাংস ভক্ষণও। রামদর্শনে বিভোর রণবীরের এহেন ‘পরিবর্তন’ কিন্তু নজর এড়ায়নি অনুরাগীদেরও। যা কিনা ‘রামায়ণ’-এর পয়লা গানেই স্পষ্ট।

Netizens praises Ranbir Kapoor's casting as Ramayana 'Jai Jai Ram' Release
‘রামায়ণ’-এ রাম অবতারে রণবীর

রাম-সীতার এহেন চিরন্তন প্রেমগাথার উদযাপন দেখেই মুগ্ধ দর্শক। বিশেষ করে রঘুনন্দনরূপী রণবীরকে দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলে। অভিনেতার কাস্টিং নিয়ে এযাবৎকাল যে নেতিবাচক চর্চা চলছিল, তাতেও যেন যতিচিহ্ন বসিয়েছে ‘জয় জয় রাম’ গানের ভিডিও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.