শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ দেনায় ডুবেছে। বিদ্যুতের কোটি কোটি টাকা বকেয়া। ধারের টাকায় আদানি সংস্থার থেকে বিদ্যুৎ কিনেছিল তৎকালীন অন্তবর্তী সরকার। সেই টাকা এখনও মেটায়নি বাংলাদেশ সরকার। এই অবস্থায় অন্ধকারে ডুবেছে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। বিদ্যুতের চাহিদা আর যোগানের মধ্যে আকাশ-পাতাল তফাত। তার মাঝেই এবার বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি কমাল আদানি গ্রুপ।
আরও পড়ুন:
জানা গিয়েছে, কয়েকদিন ধরেই চুক্তির তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ করছে আদানি গ্রুপ। বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়ার কারণ জানতে সম্প্রতি সংস্থাকে চিঠি দিয়েছিল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। পাশাপাশি, বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি করারও আর্জি জানায় তারা।বুধবার আদানি গ্রুপ সেই চিঠির উত্তর দিয়েছে। একটি বার্তায় সংস্থা জানিয়েছে, বর্তমানে রেলপথে তীব্র যানজট এবং পরিবহন নেটওয়ার্কে আরোপিত একাধিক লোডিং সীমাবদ্ধতার কারণে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে কয়লা পাঠানো যাচ্ছে না। ফলে স্বাভাবিকের তুলনায় কম পরিমাণ কয়লা যাচ্ছে সেখানে। এর জেরে বিদ্যাুৎ উৎপাদন ব্যহত হচ্ছে। জানা যাচ্ছে, সন্ধ্যায় চাহিদার সময় যাতে বিদ্যুৎ সরবরাহ যাতে স্বাভাবিক থাকে, তা নিশ্চিত করতে দিনের বেলা বিদ্যুৎ সরবরাহ কিছুটা সীমিত করা হয়েছে। তবে এই পরিস্থিতি দ্রুত যাতে স্বাভাবিক হয়, তার আশ্বাস দিয়েছে আদানি গ্রুপ।
উল্লেখ্য, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সেপ্টেম্বরে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কম থাকতে পারে। ফলে কয়লা পরিবহন ও সরবরাহ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া নেপালে ভয়ংকর বিপর্যয়ের জেরে সে দেশ থেকে থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। এদিকে বিদ্যুৎ বিপর্যয়ের মাঝেই চিন থেকে চড়া দামে বিদ্যুৎ কেনার তোড়জোড় শুরু করে দিয়েছে বাংলাদেশ। যেখানে ইউনিট প্রতি খরচ পড়বে ২৫টাকা। ভারত থেকে আমদানিকৃত বিদ্যুতের গড় দাম প্রতি ইউনিট প্রায় ১৪ টাকা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দুষ্টু মেসেজে আলাপ, ঘনিষ্ঠতা বাড়তেই ছাত্রের সঙ্গে উদ্দাম যৌনতা, ব্রেকআপের পর এ কী হল শিক্ষিকার!
-
রাত্রিবাস করেছিলেন মহানায়ক, ‘উত্তম’ স্মৃতি আগলে আজও নতু গ্রামের জমিদার বাড়ি
-
পুরভোটে স্ট্র্যাটেজি বদল সিপিএমের! জোট নিয়ে নিচুতলার কর্মীদের ‘স্বাধীনতা’ দিল আলিমুদ্দিন
-
নদী না ডাস্টবিন! তীরে আবর্জনার পাহাড়, একা হাতে পরিষ্কার তরুণের, ছবি দেখে কুর্নিশ নেটপাড়ার
-
বন্যাকে থোড়াই কেয়ার, গির্জার ভিতর কোমর জলেই বিয়ে বর-কনের! ভাইরাল ভিডিও