দেশত্যাগের দু’বছর পর সেই একইদিনে দিল্লিতে বসে ‘মিশন ডিসেম্বর’ ঘোষণা করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারচুয়াল সাংবাদিক বৈঠকে তাঁর হুঙ্কার, ডিসেম্বরে দেশে ফিরবেনই। আর তারপরই মহম্মদ ইউনুসের অন্তবর্তী সরকারের আমলে ‘নিষিদ্ধ’ আওয়ামি লিগ চাঙ্গা হয়ে উঠেছে। বাংলাদেশ জুড়ে নানা জায়গায় আওয়ামির নেতা-কর্মীরা ঝটিকা মিছিল, কর্মসূচিতে নেমেছেন। তবে পুলিশও পালটা ধরপাকড় শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, রাজধানী ঢাকার বনানী এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় আওয়ামি লিগ ও সহযোগী সংগঠন বৃহস্পতিবার রাতে মিছিল বের করার চেষ্টা করে। তাতে সাতজনকে আটক করা হয়েছে। এর আগে ময়মনসিংহ জেলার মুন্সিগঞ্জ, কুমিল্লায় আওয়ামি লিগ, যুবলিগ ও ছাত্রলিগের ঝটিকা মিছিল বের করে। মিছিলের ছবি ও ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:
বন্দনগর চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন চশমা হিল এলাকায় বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে আওয়ামি লিগ নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অগ্নিসংযোগ করা হয়েছে। জানা যায়, ৬-৭ জনের একটি দল তাঁর বাসভবন লক্ষ্য করে পেট্রল বোমার মতো কিছু ছোড়া হয়। এতে আগুন ধরে গেলে আশপাশের লোকজন ছুটে যায়। এসময় হামলাকারীরা পালিয়ে যায়। চট্টগ্রাম নগরের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেল নিষিদ্ধ আওয়ামি লিগ সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী। গত দু’বছরে চশমা হিলের এই বাসভবনে চার দফায় হামলা হয়েছে।

সূত্র বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামি লিগ, যুবলিগ ও ছাত্রলিগের নেতা-কর্মীরা সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ও রাজধানীতে পুনরায় সংগঠিত হয়ে ঝটিকা মিছিল ও মশাল মিছিলের চেষ্টা চালিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব ঘটনায় বিভিন্ন সময় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার গভীর রাতে বনানীর আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে মশাল মিছিলের প্রস্তুতির সময় লিগ ও এর সহযোগী সংগঠনের ৭ জন কর্মীকে পুলিশ আটক করে। তাদের কাছ থেকে ৭০টি মশাল ও ব্যানার উদ্ধার করা হয়। এর আগে ঢাকা মহানগরীর পল্লবী ও মীরপুর এলাকা এবং চট্টগ্রাম, ময়মনসিংহ ও কুমিল্লা-সহ বিভিন্ন জেলায় নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনগুলোর নেতা,কর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা চালায়। অবশ্য বিশৃঙ্খলা এড়াতে পুলিশ ও গোয়েন্দা
সংস্থাগুলো সতর্ক রয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মন্দারমণির উত্তাল সমুদ্রে বড় অঘটন, স্নানে নেমে মৃত ১, খোঁজ নেই আরও এক পর্যটকের
-
বিমানবন্দরের ধাঁচে গড়ে উঠবে হাওড়া স্টেশন, থাকবে আধুনিক সুবিধা! পরিদর্শনে মন্ত্রী
-
আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমা! কপাল জোরে প্রাণরক্ষা ভাঙড়ের ‘তাজা’ নেতার
-
ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! ২৪ নাবিকের খোঁজে তল্লাশি
-
রাজস্থানের ৬১১ সরকারি স্কুলের নিজস্ব ভবনই নেই! ‘আরশোলা’দের কর্মসূচির মাঝেই প্রকাশ্যে রিপোর্ট