Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
Odisha

ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! ২৪ নাবিকের খোঁজে তল্লাশি

জাহাজটি ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে ১৭০০ টন লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুরের দিকে রওনা দিয়েছিল। যাত্রাপথেই এই দুর্ঘটনা ঘটে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৬, ২৩:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৬, ২৩:৪৬

options
link
ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! ২৪ নাবিকের খোঁজে তল্লাশি zoom
প্রতীকী ছবি।
Advertisement

বড়সড় দুর্ঘটনা বঙ্গোপসাগরে। ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে ডুবল পানামার পতাকাধারী এক পণ্যবাহী জাহাজ। জানা গিয়েছে, জাহাজটির নাম এমভি ওশান-উইনার। নাবিক ও ক্রু মিলিয়ে জাহাজে ২৪ জন সদস্য ছিলেন তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। উদ্ধারকাজে নেমেছে ভারতীয় কোস্ট গার্ড এবং ভারতীয় নৌবাহিনী। 

জাহাজটি ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে ১৭০০ টন লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুরের দিকে রওনা দিয়েছিল। শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার (MRCC) জানিয়েছে, শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে জাহাজ পরিচালনাকারী সংস্থা ভিক্টরি স্টার গ্রুপ কোং লিমিটেডের কাছ থেকে খবর আসে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এরপরই উদ্ধারকার্যের অনুরোধ করা হয়। খবর পেয়েই উদ্ধার কাজে নামে কোস্ট গার্ডের দুটি জাহাজ ‘বরদ’ এবং ‘অনমোল’। এছাড়া শ্রী বিজয়া পুরম থেকে ‘বিজিত’ নামের জাহাককে সহায়তার জন্য পাঠানো হয়।

Advertisement

জানা গিয়েছে, জাহাজটির নাম এমভি ওশান-উইনার। নাবিক ও ক্রু মিলিয়ে জাহাজে ২৪ জন সদস্য ছিলেন তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

জানা গিয়েছে, জাহাজটিতে যে ২৪ জন ক্রু ছিলেন তাঁদের মধ্যে ২০ জন চিনের নাগরিক। এছাড়া ৩ জন মায়ানমার ও একজন বাংলাদেশের নাগরিক। এক সিনিয়র আইপিএস আধিকারিক পিটিআইকে বলেন, “কতজন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।” আশপাশে থাকা অন্যান্য জাহাজগুলিকেও বিষয়টি জানানো হয়েছে এবং উদ্ধারকাজে সাহায্য করতে বলা হয়েছে। শেষ পাওয়া খবরে, তল্লাশি অভিযান এখনও চলছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.