Awami League

প্রতিষ্ঠাদিবসের আগে আওয়ামির ঝটিকা মিছিল, তারেকের বাংলাদেশে হাসিনার দলের পুনর্জাগরণ!

এবছর প্রতিষ্ঠাদিবস উপলক্ষে রাজপথে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে আওয়ামি লিগ - এমন আশঙ্কা আগে থেকেই করা হয়েছিল। অশান্তির আশঙ্কায় বাংলাদেশজুড়ে ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা। এই আবহে রবিবার ঢাকার মহাম্মদপুর কলেজ গেট এলাকায় ঝটিকা মিছিল বের আওয়ামি লিগের নেতা-কর্মীরা।

Advertisement
সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ২১:১৮

options
link
প্রতিষ্ঠাদিবসের আগে আওয়ামির ঝটিকা মিছিল, তারেকের বাংলাদেশে হাসিনার দলের পুনর্জাগরণ!
আগামী ২৩ জুন, মঙ্গলবার আওয়ামি লিগের ৭৭তম প্রতিষ্ঠাদিবস।

বাংলাদেশের জন্মলগ্ন এবং সে দেশের ইতিহাসের সঙ্গে যুক্ত। কিন্তু গত ২ বছর ধরে সেই বাংলাদেশেই ‘নিষিদ্ধ’ আওয়ামি লিগ। এই পরিস্থিতিতে আগামী ২৩ জুন, মঙ্গলবার দলের ৭৭তম প্রতিষ্ঠাদিবস। তার আগে রবিবার ঢাকা, ফেনী-সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ঝটিকা মিছিল বের করল শেখ হাসিনার দল। এরপরই প্রশ্ন উঠছে, তাহলে কি তারেক রহমানের বাংলাদেশে ফের পুনর্জাগরণ হচ্ছে আওয়ামি লিগের?

Advertisement

এবছর প্রতিষ্ঠাদিবস উপলক্ষে রাজপথে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে আওয়ামি লিগ – এমন আশঙ্কা আগে থেকেই করা হয়েছিল। অশান্তির আশঙ্কায় বাংলাদেশজুড়ে ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা। এই আবহে রবিবার ঢাকার মহাম্মদপুর কলেজ গেট এলাকায় ঝটিকা মিছিল বের আওয়ামি লিগের নেতা-কর্মীরা। শুধু তাই নয়, একই রকম মিছিল বের হয় ফেনীতেও। মিছিলগুলিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বাধা দিলে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায় পুলিশের সঙ্গে আওয়ামি নেতা-কর্মীদের মধ্যে। মহাম্মদপুর ১০ জন আওয়ামি কর্মীকে গ্রপ্তার করা হয় বলেও খবর। অন্যদিকে, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজি মহম্মদ ফৌজুল আজিম বলেন, “আওয়ামির ঝটিকা মিছিলে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ছ’জনকে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বাংলাদেশে হাসিনা বিদায়ের পর মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারের আমলে ‘নিষিদ্ধ’ ঘোষণা করা হয় আওয়ামি লিগকে। কিন্তু তারপর বাংলাদেশের মসনদে তারেক বসার পর থেকেই ক্রমেই নিজেদের তৎপরতা বাড়াতে শুরু করেছে হাসিনার দল। গত কয়েকমাসে দেশের বিভিন্ন প্রান্তে ছোট ছোট বেশ কিছু মিছিলও তারা বের করেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নিজেদের পুনরুদ্ধার করতে এখন মরিয়া হয়ে উঠেছে আওয়ামি লিগ। তাই প্রতিষ্ঠাদিবসকে তারা পাখির চোখ করেছে।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.