জীবনের নয়া ইনিংস শুরু করতে চলেছেন অভিনেত্রী সোহিনী সরকার। খুব শীঘ্রই মা হতে চলেছেন তিনি। তার আগে বিশেষ অনুভূতিকে চেটেপুটে উপভোগ করছেন অভিনেত্রী। বুধবার বেলুড়ের শ্বশুরবাড়িতে ঘটা করে সাধভক্ষণের আয়োজন করা হয়।
সাধের দিনে সাজে ছিল বিশেষ চমক। গাঢ় লাল রঙের শাড়িতে সাজেন অভিনেত্রী। সিঁথিতে চওড়া লাল সিঁদুর। কপালে চন্দনের কলকা, দু’হাতে কলকা। শাড়ির সঙ্গে মানানসই সোনার গয়না পরেছিলেন হবু মা। গলায় রজনীগন্ধার মালাও পরেছিলেন তিনি। অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁর রূপের ছটা যেন তাক লাগিয়ে দিয়েছে সকলকে। পঞ্চব্যঞ্জন সাজিয়ে তাঁর সাধভক্ষণের এলাহি আয়োজন করা হয়। এদিন স্বামী শোভনের হাত থেকে পায়েস ও মিষ্টি খান অভিনেত্রী। ‘জুনিয়র’ এবং হবু মা-কে প্রাণভরে আশীর্বাদ করেন সকলে। সোহিনী বলেন, “আজ বিশেষ কিছু বলতে নেই। আজ শুধু আদরযত্ন পাওয়ার দিন।”
আরও পড়ুন:
২০২৪ সালের ১৫ জুলাই ঘনিষ্ঠ পরিসরে সাতপাকে বাঁধা পড়েছিলেন তারকাজুটি। জুন মাসেই কানাঘুষো শোনা যায়, মা হতে চলেছেন সোহিনী সরকার। আরও শোনা যায়, এই বছরের প্রথম ভাগেই নাকি মা হওয়ার পরিকল্পনা শুরু করে দিয়েছিলেন সোহিনী সরকার। শোভন কিংবা সোহিনী কেউই সেসময়ে এই খবর ফাঁস করতে চাননি। তবে বাংলা সেলেব পাড়ার অন্দরমহল সূত্রে জানা গিয়েছিল, তারকাদম্পতির সংসারে নাকি খুব শিগগিরিই খুদে সদস্য আসতে চলেছে। তাছাড়া ফিল্ম ইন্ডাস্ট্রির বন্ধুমহলের অনেকেই নাকি সোহিনীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতেন, কিন্তু যতক্ষণ না তারকাদম্পতি নিজেরা এহেন সুখবর প্রকাশ্যে আনছেন, ততক্ষণ নিজেদের মুখে কুলুপ আঁটারই সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ঠিক ১৫ জুলাইতেই সন্তান আগমনের সুখবর দেন সোহিনী-শোভন। তারকাদম্পতি সোশাল মিডিয়ায় একাধিক ছবি ভাগ করে নিয়ে মা-বাবা হওয়ার সুখবর দেন। সেখানেই স্পষ্ট দেখা যায় সোহিনীর স্ফীতোদর। এবার সাধভক্ষণও সারলেন অভিনেত্রী।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!
-
‘সাম্প্রদায়িক অশান্তির চেষ্টা ব্যর্থ’, হাই কোর্টে মসজিদ মামলা খারিজে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর