মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলে ঢাকা-করাচি উড়ান পরিষেবা চালু হয়ে গিয়েছিল। এখন তা দিব্যিই চলছে। কিন্তু ঢাকা-নয়াদিল্লির মধ্যে টানাপড়েনের আবহে এবার ভারতের একটি বিমান সংস্থার জন্য আকাশসীমা বন্ধ করে দিল বাংলাদেশ!
আরও পড়ুন:
বৃহস্পতিবার বাংলাদেশের একটি সরকারি সূত্রে খবর মিলেছে, ভারতের বিমান সংস্থা স্পাইসজেট (SpiceJet)-কে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে পারবে না তারা। স্পাইসজেটের বিরুদ্ধে অভিযোগ, বারবার বলা সত্ত্বেও তারা বকেয়া মেটায়নি। তাই এই সিদ্ধান্ত। বিমান সংস্থা জানিয়েছে, তারা বিষয়টি দেখছে। কী ভাবে দ্রুত সমস্যার সমাধান করা যায়, সেই চেষ্টাই করছে তারা। যদিও কত টাকা বকেয়া রয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি বিমান সংস্থা। তবে তাদের বার্তা, তারা বাংলাদেশের উড়ান পরিষেবা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বকেয়া সংক্রান্ত সমস্যা মেটানোর চেষ্টা করছে, যাতে পরিষেবা আবার স্বাভাবিক করা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্পাইসজেটের এক মুখপাত্র সংবাদমাধ্যম নিউজ ১৮-কে বলেন, “বিমান পরিষেবা ক্ষেত্রে এই বিষয়গুলি স্বাভাবিক। দ্রুত সমাধানের চেষ্টা চলছে। এতে আমাদের বিমান পরিষেবায় কোনও ব্যাঘাত ঘটেনি। নিয়মিতই চলছে আমাদের বিমান।”
সংবাদমাধ্যম নিউজ ১৮ জানিয়েছে, তারা এ বিষয়ে বাংলাদেশের অসামরিক বিমান পরিষেবা কর্তৃপক্ষ সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ (সিএএবি)-এর কাছে জানতে চেয়েছিল। কিন্তু তাদের তরফে কোনও জবাব মেলেনি এখনও।
বিমানের গতিবিধি নজরদার সংস্থা ফ্লাইটরেডার২৪ জানিয়েছে, আপাতত কলকাতা থেকে গুয়াহাটি এবং ইম্ফলগামী বিমানগুলি বিকল্প পথে চলাফেরা করছে। সেগুলি বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করছে না। বিকল্প রুট ব্যবহার করায় সময়ও বেশি লাগছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী