Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ৪ অক্টোবর ২০২৬
Abhishek Banerjee

কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ

সরকারী আইনজীবী সৈয়দ নাজিম হাবিব বলেন, এর আগে ৯ দিনের পুলিশি হেফাজতে ছিলেন সুমিত রায়। সেখানেই তাঁকে জেরা করে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ সব তথ্য পাওয়া গিয়েছে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: অক্টোবর ৪, ২০২৬, ০০:২৩

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: অক্টোবর ৪, ২০২৬, ০০:২৩

options
link
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ zoom
(বাঁদিকে) অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং (ডানদিকে) আপ্ত সহায়ক সুমিত রায়। ফাইল ছবি
Advertisement

একাধিক সিম ব্যবহার করতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। তার মধ্যে একটি নিজের। বাকি সবই অন্য লোকজনের নামে। তাঁরা সকলেই কালীঘাট এবং আশেপাশের এলাকার বাসিন্দা। বেআইনি বালি পাচার মামলায় ধৃত সুমিত রায়কে হেফাজতে নিয়ে চাঞ্চল্যকর সব তথ্য পেল শালবনী থানার পুলিশ। এসবের উপর ভিত্তি করে সুমিত রায়কে ফের দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। শুধু তাই নয়, যাঁদের নামে সেই সমস্ত সিম তোলা হয়েছে, তাঁরাও এখনও পুলিশের রাডারে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, খুব শীঘ্রই ওই সমস্ত ব্যক্তিদের তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করতে পারেন। 

পুলিশ সূত্রে খবর, একাধিক সিম কার্ড সুমিত কীভাবে পেলেন, সিম হোল্ডারদের এতে অনুমতি ছিল কি না তা জানতে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের মুখোমুখি বসানোর সিদ্ধান্ত নিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।

সরকারী আইনজীবী সৈয়দ নাজিম হাবিব বলেন, এর আগে ৯ দিনের পুলিশি হেফাজতে ছিলেন সুমিত রায়। সেখানেই তাঁকে জেরা করে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ সব তথ্য পাওয়া গিয়েছে। দেখা গিয়েছে, সুমিত রায় যে ফোন ব্যবহার করত সেখানে একটিতে তাঁর নিজের নামে সিমকার্ড ছিল। বাকি একাধিক সিমকার্ড ব্যবহার করা হত অন্যান্যদের নামে। যাঁদের নামে এই সিম তোলা হয়েছে তাঁরা সবাই কালীঘাট এবং আশেপাশের এলাকার বাসিন্দা বলে তদন্তে উঠে এসেছে। তাৎপর্যপূর্ণভাবে এই এলাকারই বাসিন্দা অভিষেক বন্দ্যোপাধ্যায়!

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শুধু তাই নয়, বিভিন্ন ব্যক্তিদের নামে তোলা সিমগুলির অধিকাংশ এখনও সক্রিয় আছে বলেও তদন্তে উঠে এসেছে। তবে কীভাবে একাধিক ব্যক্তির নামে ধৃত সুমিত রায় সিম তুললেন সেটাই খোঁজ চালাচ্ছে পুলিশ। কেনই বা এত সিমের প্রয়োজন হতো তাও গভীরে গিয়ে খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, ইউপিআই ব্যবহার করে মোটা অঙ্কের টাকা লেনদেন করতেই একাধিক ব্যক্তির নামে একের পর এক সিম তোলা হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও তথ্য আসেনি। পুলিশ সূত্রে খবর, একাধিক সিম কার্ড সুমিত কীভাবে পেলেন, সিম হোল্ডারদের এতে অনুমতি ছিল কি না তা জানতে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের মুখোমুখি বসানোর সিদ্ধান্ত নিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এজন্যই নতুন করে আরও চারদিন নিজেদের হেফাজতে পাওয়ার আবেদন জানিয়েছিল পুলিশ। অপরদিকে সুমিত রায়ের জামিনের আবেদনের উপর সওয়াল করেন তাঁর আইনজীবীরা। শুনানির পর জামিনের আবেদন বাতিল করে দুদিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ করা যেতে পারে শালবনীর জমি কেলেঙ্কারিতে প্রথমে সুমিত রায়কে গ্রেপ্তার করার পর নতুন করে শ‌্যোন অ‌্যারেস্ট দেখিয়ে বালি পাচার মামলাতেও যুক্ত করা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.