প্রায় ৩৪ হাজার ফুট উঁচুতে তখন উড়ছে বিমান। আচমকাই ককপিটে শুরু উত্তজেনা। সহ-পাইলটের ছুরির কোপে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর। অথচ সেই অবস্থাতেও হাল ছাড়েননি তিনি। কোনও মতে ককপিটের দরজা খুলে দেন। এরপরই কয়েকজন যাত্রী ভিতরে ঢুকে হামলাকারীকে নিরস্ত্র করেন এবং পরিস্থিতি সামাল দেন। মচ্ছরের সেই সাহসিকতায় মুগ্ধ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এবার ভারতীয় পাইলট এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইজরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণ জানালেন তিনি।
ক্যাপ্টেন মচ্ছর বর্তমানে আবু ধাবির একটি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। শনিবার তাঁর সঙ্গে ফোনালাপ করেন নেতানিয়াহু। ইজরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সেই ভিডিও প্রকাশ করা হয়েছে। নেতানিয়াহু বলেন, “আপনি ইজরায়েল-ভারত এবং সমগ্র বিশ্বের কাছে একজন নায়ক। আমি আপনাকে ইজরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মশাল প্রজ্জ্বলনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এটি আমাদের সর্বোচ্চ সম্মান, যা আমরা আমাদের স্বাধীনতা দিবসে প্রদান করে থাকি। সাধারণত এটি ইজরায়েলি নাগরিকদের জন্যই নির্ধারিত থাকে, তবে আমার মনে হয় এক্ষেত্রে দেশের সকল নাগরিক আপনাকে সাদরে গ্রহণ করে নেবে।” নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে ক্যাপ্টেন মচ্ছর ককপিটের ভয়াবহ মুহূর্তগুলি সম্পর্কে একাধিক তথ্য তুলে ধরেন বলে খবর। ক্যাপ্টেন মচ্ছরের পাশাপাশি ইজরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মোদিকেও নেতানিয়াহু আমন্ত্রণ জানিয়েছেন।
বুধবার সকালে ফ্লাই দুবাইয়ের এফজেড ১০৭৩ বিমানটি দুবাই থেকে তেল আভিভের উদ্দেশে রওনা দিয়েছিল। অভিযোগ, ওমানি সহ-পাইলট হামাম আল-হামামি বিমানটি ধ্বংস করার চেষ্টা করছিলেন। সেটা আঁচ করতে পেরেই আটকাতে যান ভারতীয় পাইলট ক্যাপ্টেন মচ্ছর। এরপর ককপিটের ভিতর তাঁর উপর আচমকা কুঠার দিয়ে হামলা চালান হামামি। পরপর ধারালো অস্ত্রের কোপে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ক্যাপ্টেন মচ্ছর। কিন্তু কোনও মতে তিনি ককপিটের দরজা খুলে দেন। এরপরই কয়েকজন যাত্রী ঝাঁপিয়ে পড়েন। হামলাকারীর হাত-পা বেঁধে ফেলেন তাঁরা। অবশেষে বিমানটিকে নিরাপদে সৌদি আরবের উত্তর-পশ্চিমে, তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শহরে ব্রাজিলের খেলা দেখতে এসে বিপত্তি! পাঁচতারা হোটেলে ‘শ্লীলতাহানি’র শিকার নাগাল্যান্ডের ২ যুবতী
-
নমাজের অছিলায় পিছন থেকে পরপর মার, ককপিটে কীভাবে জঙ্গি হামলা? নেতানিয়াহুকে জানালেন স্মিত
-
সন্ধেয় জ্ঞানেশের অপসারণ চেয়ে মিছিল, রাতেই গুঁড়িয়ে দেওয়া হল সিপিএম পার্টি অফিস!
-
হারের ভয়ে পারিবারিক ‘গড়’ রায়বরেলিতেও লড়তে চাননি রাহুল, বিস্ফোরক অখিলেশের দলের সাংসদ
-
মহালয়ার আগেই বর্ষার বিদায়ঘণ্টা! পুজো বৃষ্টিহীন? কী জানাল হাওয়া অফিস