Tarique Rahman

এরশাদ গড়েও প্রার্থী তারেক, বাংলাদেশের রাজনীতিতে নতুন স্বপ্ন দেখাচ্ছেন খালেদাপুত্র

তারেকের ঢাকা ১৭ থেকে লড়ার সিদ্ধান্তে আসন বদল আন্দালিব রহমান পার্থর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৮, ২০২৫, ১৬:৪১

options
link
এরশাদ গড়েও প্রার্থী তারেক, বাংলাদেশের রাজনীতিতে নতুন স্বপ্ন দেখাচ্ছেন খালেদাপুত্র
বিমানবন্দরে তারেক। নিজস্ব চিত্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৭ বছর পরে ফিরেছেন দেশে ফিরেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান (Tarique Rahman)। আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা তাঁর। এবার জানা গিয়েছে শুধু বগুড়া নয় ঢাকা থেকেও লড়বেন তিনি।

Advertisement

শনিবার রাতে বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিএনপি নেতা তারেক, বগুড়া ৬ আসনের পাশাপাশি ঢাকা ১৭ আসন থেকেও লড়াই করবেন। অর্থাৎ, শুধু জামাত নয় এবার সরাসরি এরশাদের জাতীয় পার্টিকেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন খালেদাপুত্র। সালাউদ্দিন বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একটি বগুড়া-৬ এবং অন্যটি ঢাকা-১৭। এটি দলীয় সিদ্ধান্ত।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সালাউদ্দিন জানিয়েছেন, বিএনপির চেয়ারপার্সন খলেদা জিয়া তিন আসন থেকে নির্বাচনে লড়বেন। এগুলি হল, বগুড়া ৭, ফেনি ১ এবং দিনাজপুর ৩। জানা গিয়েছে, তারেক ঢাকা ১৭ থেকে লড়ার সিদ্ধান্ত নেওয়ায় ভোলা ১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। ঢাকা ১৭ আসন রাজধানির অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। গুলশন, বনানী-সহ বেশ কিছু অভিজাত এলাকা এই আসনের মধ্যে পড়ে। এই আসন থেকেই সংসদে নির্বাচিত হন এরশাদ।

Advertisement

কেউ কেউ মনে করছেন, সব কিছু এতটাও সহজ হবে না তারেকের পক্ষে। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের বাইরে ছিলেন। এই সময়ের মধ্যে দেশের রাজনৈতিক বাস্তবতাও অনেকটাই বদলে গিয়েছে। ‘মাটি’ বুঝতেই অনেকটাই সময় ব্যয় করতে হবে তারেককে। সাম্প্রতিক পরিস্থিতিতে জামাত বাংলাদেশে যে আবহাওয়া তৈরি করে রেখেছে, তার মোকাবিলা করতে সম্পূর্ণ বিপরীত এবং সর্বজনগ্রাহ্য অবস্থান নিতে হবে তাঁকে। এহেন টানটান পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্কে তারেক কতটা ভূমিকা রাখতে পারেন, সত্যিই প্রধানমন্ত্রী হতে পারেন কিনা তা জানতে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.