Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
AIFF

ব্রাজিলের আগে বিশ্বকাপের আর এক দলের সঙ্গে লড়াই ভারতের! কী জানাল ফেডারেশন

পাশাপাশি বিশ্বকাপে খেলা কেপ ভের্দের বিরুদ্ধেও ভারতের খেলার কথা রয়েছে। নভেম্বরে নিউজিল্যান্ড সফরও রয়েছে ব্লু টাইগার্সের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২৬, ১২:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২৬, ১২:৫১

options
link
ব্রাজিলের আগে বিশ্বকাপের আর এক দলের সঙ্গে লড়াই ভারতের! কী জানাল ফেডারেশন zoom
ছবি এআইএফএফ।
Advertisement

ব্রাজিল ম্যাচের আগে আরও এক বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে খেলবে ভারত? ভিনিসিয়াস জুনিয়রদের বিরুদ্ধে নামার আগে প্রস্তুতি আরও শক্ত করতে বড় পদক্ষেপ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের। সেপ্টেম্বরে পানামার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ আয়োজনের জন্য সে দেশের ফুটবল ফেডারেশনের সঙ্গে ‘লেটার অফ ইনটেন্ট’ সই করেছে এআইএফএফ। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ম্যাচটি আয়োজনের চেষ্টা চলছে। পাশাপাশি বিশ্বকাপে খেলা কেপ ভের্দের বিরুদ্ধেও ভারতের খেলার কথা রয়েছে। নভেম্বরে নিউজিল্যান্ড সফরও রয়েছে ব্লু টাইগার্সের।

পানামার বিরুদ্ধে ম্যাচ নিয়ে এআইএফএফের এক শীর্ষকর্তা বলেন, “ব্রাজিল ম্যাচ ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে। পানামাও ভারতে খেলতে নীতিগত ভাবে রাজি হয়েছে। এর পাশাপাশি সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে তৃতীয় একটি ফ্রেন্ডলির জন্য ২০২৬-এর বিশ্বকাপে অংশ নেওয়া আরও তিনটি দেশের সঙ্গে আলোচনা করছি।” জানা গিয়েছে, ৬ অক্টোবর ম্যাচটি আয়োজনের চেষ্টা করছে এআইএফএফ। পানামার পাশাপাশি বিশ্বকাপ খেলা আরও তিনটি দেশের সঙ্গে আলোচনা সফল হলে ওই আন্তর্জাতিক উইন্ডো ভারতের কাছে হয়ে উঠতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ খেলার সুযোগ যেমন মিলবে, তেমনই ফিফা র‌্যাঙ্কিংয়ে উন্নতির সম্ভাবনাও তৈরি হবে।

Advertisement

বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে ৪৪ নম্বরে রয়েছে পানামা। ২০২৬ বিশ্বকাপে অবশ্য তাদের অভিযান গ্রুপ পর্বেই শেষ হয়ে যায়। ইংল্যান্ড, ক্রোয়েশিয়া এবং ঘানার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলেছে তারা। ফলে র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা পানামার বিরুদ্ধে ম্যাচ সন্দেশ জিঙ্ঘান, লিস্টন কোলাসোদের জন্য নিঃসন্দেহে বড় পরীক্ষা। তবে পানামার বিরুদ্ধে ম্যাচ এখনও সরকারি ভাবে ঘোষণা করেনি এআইএফএফ। সব কিছু ঠিকঠাক থাকলে ব্রাজিলের মতো বিশ্ব ফুটবলের অন্যতম শক্তির মুখোমুখি হওয়ার আগে পানামার বিরুদ্ধে নামতে পারে ভারত।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.