অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার কলকাতা হাই কোর্টে স্বস্তি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সোমবার অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে ফের হাই কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয় ব্যাঙ্ক কর্তৃপক্ষকে। কেওয়াইসি আপডেট না থাকায় অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল বলে জানিয়েছিল ব্যাঙ্ক। তা নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন তৃণমূল সাংসদ। সোমবার সেই মামলারই নিষ্পত্তি করে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে সতর্ক করল কলকাতা হাইকোর্ট।
অভিষেকের পক্ষে আইনজীবী অয়ন ভট্টাচার্য আদালতে জানান, কেওয়াইসি-র সময় তাঁর মক্কেলের কোনও ছবি নেওয়া হয়নি। অভিষেক কেওয়াইসি করাবেন না—এমন কথা কখনও বলেননি। কেওয়াইসি না হলে আংশিক ফ্রিজ করা যায়। তাও নোটিশ সহ। আরবিআই গাইডলাইন মেনে কাজ করতে হবে। ব্লক কেন করা হল? প্রশ্ন তোলেন আইনজীবী ভট্টাচার্য। ভবিষ্যতে এমন কোনও পদক্ষেপ করতে না পারে, সে বিষয়ে কর্তৃপক্ষকে সতর্ক করার আর্জিও জানান তিনি। এই প্রসঙ্গে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে আইনজীবী জানান, আমরা কখনও বলিনি ওঁনাকে (অভিষেক বন্দ্যোপাধ্যায়) সশরীরে আসতে হবে। আমাদের তাঁকে উদ্দেশ্যপ্রনোদিত হেনস্তার কোনও ইচ্ছা নেই। এটা টেম্পোরারি ব্লকিং।
আরও পড়ুন:
এই মামলায় বিচারপতি কৃষ্ণা রাওয়ের পর্যবেক্ষণ, “যে কোনও গ্রাহকের ক্ষেত্রেই আপনারা কারোর বিরুদ্ধে পদক্ষেপ করলে আগে জানান। নির্ধারিত সময়ে কাজ না হলে তারপর ব্লক করুন। এটা কোনও সমাধান নয়।” আদালতে ব্যাঙ্ক জানিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্রেডিট কার্ড-ডেবিট কার্ড সক্রিয় করা হয়েছে। অ্যাকাউন্টও ডি-ফ্রিজ করা হয়েছে। ব্যাঙ্কের বক্তব্য শোনার পর মামলাটির নিষ্পত্তি করে দেন বিচারপতি রাও।
সর্বশেষ খবর
-
এসএসকেএমে মাথায় গাছ পড়ে মৃত্যু মহিলার, আত্মীয়কে ডাক্তার দেখাতে এনে চরম পরিণতি
-
পুজোয় পাহাড় যাওয়ার প্ল্যান? এবার বাস-বিমানের টিকিটের দামে ছ্যাঁকা লাগবে পকেটে!
-
১১ দিনের শিশুকন্যা বিছানা থেকে উধাও, ঘণ্টা তিনেক পর বাথরুমের বালতি থেকে মিলল অসাড় দেহ! রঘুনাথগঞ্জে রহস্য
-
সেনার পোশাক পরে জঙ্গিদের হত্যালীলা! ২৩ কাশ্মীরি পণ্ডিত নিধনের ২৮ বছর পর ফের শুরু তদন্ত
-
মেয়ো রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস পালনের দাবি, হাই কোর্টে কালীঘাট ও ঋতব্রত তৃণমূল