Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Asansol Durga Squad Force

আসানসোলেও এবার রোমিওদের যম! পুজোর আগেই রাস্তায় ‘দুর্গা স্কোয়াড’ বাহিনী, উদ্বোধনে অগ্নিমিত্রা

মেয়েদের নিরাপত্তা ২৪ ঘণ্টায় বাইক-স্কুটিতে টহল দেবে 'দুর্গা সুরক্ষা স্কোয়াড' বাহিনী।

শেখর চন্দ্র
শেখর চন্দ্র

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২৬, ১১:২৭

link
শেখর চন্দ্র
শেখর চন্দ্র

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২৬, ১১:২৭

options
link
আসানসোলেও এবার রোমিওদের যম! পুজোর আগেই রাস্তায় ‘দুর্গা স্কোয়াড’ বাহিনী, উদ্বোধনে অগ্নিমিত্রা zoom
আসানসোল 'দুর্গা সুরক্ষা স্কোয়াড' বাহিনীর উদ্বোধনে অগ্নিমিত্রা পাল। ছবি: মৈনাক মুখোপাধ্যায়।
Advertisement

রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে নারী ক্ষমতায়ন থেকে নিরাপত্তা। সব ক্ষেত্রেই অগ্রাধিকার দিয়েছে সরকার। রাস্তাঘাটে মেয়েদের নিরাপত্তায় কলকাতায় ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ চালু করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এবার আসানসোলেও পথে নামল ‘রোমিওদের যম’। অলিগলি থেকে রাজপথ, মেয়েদের নিরাপত্তা ২৪ ঘণ্টায় বাইক-স্কুটিতে টহল দেবে ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ বাহিনী। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে মহিলা পুলিশের দুর্গা বাহিনীর উদ্বোধন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

সোমবার আসানসোল পুলিশ লাইনের শরৎ মঞ্চে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সঙ্গে ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমার, জেলা শাসক এবং অন্যান্য পুলিশ কর্মকর্তা। ​প্রাথমিক পর্যায়ে ১০টি বাইক ও স্কুটি নিয়ে এই আর্মড মহিলা স্কোয়াড পুরো জেলায় টহল দেবে, যাতে রাস্তায় কোনো নারী নির্যাতন বা শ্লীলতাহানির ঘটনা না ঘটে। যে কোনও সমস্যায় পড়লে ১০০ বা ১১২ নম্বরে ফোন করে সাহায্য নিতে পারবেন। এদিন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, “আসানসোলেও আজ থেকে শুরু হয়ে গেল দুর্গা স্কোয়াড। মা দুর্গা আসার আগেই দুর্গারা রাস্তায় নেমে পড়লেন। নারী নিরাপত্তায় থানায় থানায় হেল্পডেস্ক নম্বর চালু রয়েছে। মহালয়ায় দেবীপক্ষের সূচনাকালেও একাধিক কর্মসূচির ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী।”

Advertisement

নারী হেনস্তায় ‘জিরো টলারেন্স’ হুঁশিয়ারি আগেই দিয়েছে শুভেন্দু প্রশাসন। রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই ‘রোমিও’দের জেলযাত্রা হবে। মহিলাদের রক্ষা করতে চলতি মাসের ২ তারিখ ঘোষণা করা হয়েছে ‘দুর্গাসুরক্ষা স্কোয়াড’-এর। এছাড়া প্রতিটি থানায় সাইবার হেল্পডেস্কও চালু করা হয়েছে রাজ্য সরকারের। এই অভিযানে মোটরবাইকে চড়ে পথেঘাটে টহল দেবেন মহিলা পুলিশকর্মীরা। মহিলাদের রাস্তায় কেউ উত্যক্ত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা করবে দুর্গাসুরক্ষা স্কোয়াড। কলকাতার পর এবার আসানসোলের রাস্তাতেও ২৪ ঘণ্টার নজরদারি চালাবে মহিলা পুলিশের ‘দুর্গা’ বাহিনী।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.