নিম্নচাপ ও মৌসুমী বায়ুর জোড়া ফলার জের। ফের বঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার দিনভর বেলা গড়ালেই আবহাওয়া খারাপ হওয়ার আশঙ্কা আবহাওয়াবিদদের। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, মৌসুমী অক্ষরেখাটি অমৃতসর, পাতিয়ালা, লখনউ হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। তার সঙ্গে আরেকটি অক্ষরেখা উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও উত্তর ছত্তিশগড় হয়ে সমুদ্রপৃষ্ঠের ৩.১ কিমি উপর পর্যন্ত বিস্তৃত। তার ফলে রাজ্যে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে এবং অন্যান্য জেলায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া ও বজ্রপাত হতে পারে।
আরও পড়ুন:
মঙ্গলবারও পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বৃষ্টির সতর্কতা রয়েছে। বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতেও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধ ও বৃহস্পতিবার জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ফের ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলেও গরম থেকে রেহাই নেই বঙ্গবাসীর। আর্দ্রতার ফলে বজায় থাকবে অস্বস্তি। আবহাওয়াবিদরা অবশ্য এই বিষয়ে এখনও কোনও সুখবর শোনাতে পারেনি। আপাতত ভ্যাপসা গরম সহ্য করতেই হবে রাজ্যবাসীকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার