Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
Bidhan Market

৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের

জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের আওতায় এসপ্ল্যানেড মেট্রো স্টেশনটি নির্মাণ করা হবে বিধান মার্কেটের নিচে। সে কারণেই নির্ধারিত সময়ের মধ্যে এলাকা খালি করার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। সোমবার বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের বেঞ্চ জানিয়েছে, দোকানদারদের সরানোর আগে নিশ্চিত করতে হবে যাতে নতুন জায়গায় জল, বিদ্যুৎ এবং প্রয়োজনীয় সমস্ত পরিষেবা যথাযথ থাকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৬, ০০:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৬, ০০:৪১

options
link
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের zoom
কলকাতা হাই কোর্ট। ফাইল ছবি।
Advertisement

ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। তবে বহু পুরনো এই বিধান মার্কেটের দোকানদারদের অস্থায়ীভাবে অন্যত্র সরানো হবে। উচ্চ আদালত জানিয়ে দিয়েছে, জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের জন্য আগামী ৭ দিনের মধ্যে বিধান মার্কেট এলাকায় কাজ শুরু করতে হবে।

জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের আওতায় এসপ্ল্যানেড মেট্রো স্টেশনটি নির্মাণ করা হবে বিধান মার্কেটের নিচে। সে কারণেই নির্ধারিত সময়ের মধ্যে এলাকা খালি করার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। সোমবার বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের বেঞ্চ জানিয়েছে, দোকানদারদের সরানোর আগে নিশ্চিত করতে হবে যাতে নতুন জায়গায় জল, বিদ্যুৎ এবং প্রয়োজনীয় সমস্ত পরিষেবা যথাযথ থাকে। নিরাপত্তার সুবন্দোবস্ত করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। তবে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, মেট্রো প্রকল্পের জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে নিশ্চিত করতে হবে যে, কাজ শেষের পর দোকানদারদের পুরনো জায়গায় ফিরিয়ে আনা হবে। সংস্থাকে লিখিতভাবে জানানোরও নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

Advertisement

জানা গিয়েছে, বিধান মার্কেটের দোকানদারদের সাময়িকভাবে মাউন্টেড পুলিশ প্যারেড গ্রাউন্ড এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। এর আগে বিধান মার্কেটের দোকানদাররা অভিযোগ করেছিলেন, কোনও রকম প্রতিশ্রুতি ছাড়াই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁদের সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। শুধু তাই নয়, তাঁরা হাই কোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.