রান্নার পোড়া গন্ধ লুকানো বড়ই কঠিন কাজ। একবার যদি রাঁধুনির বেখেয়ালে প্যান বা কড়ার তলা পুড়তে শুরু করে, তবে আর রক্ষে নেই। সে রান্না যদি বা সরিয়ে ফেলা যায়, গন্ধ আটকানো অসম্ভব। রান্নাঘরে তো বটেই, সারা বাড়ি জুড়ে ছড়িয়ে পড়তে চায় সে গন্ধ (Burnt Food Smell)। রুম ফ্রেশনার স্প্রে করেও ঢাকা যায় না, বরং আরও বদখত গন্ধ তৈরি হয় তাতে।

আরও পড়ুন:
এমন অবস্থায় কী করা যায়, তা জানতে মেনে চলুন সহজ কিছু টিপস।
- গন্ধের মূল উৎসটি সরাতে হবে সবার আগে। রান্নাঘরের জানালা ও দরজা খুলে দিয়ে বাতাস চলাচলের ব্যবস্থা করুন। এক্সহস্ট ফ্যান থাকলে চালিয়ে দিন। সম্ভব হলে একটি স্ট্যান্ড ফ্যান জানালার দিকে রেখে ঘরের ভেতরের গন্ধযুক্ত বাতাস বাইরে বের করে দিন।
- পরের কাজ হল পাত্রটিকে পরিষ্কার করা। এ কাজে ভিনিগার বা লেবুর সাহায্য নিন। ভিনিগারের গন্ধ প্রথমে একটু তীব্র লাগলেও এটি পোড়া গন্ধ কমাতে সাহায্য করবে। জলে কয়েক টুকরো লেবুর চিপে তা দিয়েও পরিষ্কার করা যেতে পারে।
- রান্নাঘরের বিভিন্ন কোণে ছোট বাটিতে বেকিং সোডা রেখে দিন। এটি পোড়া গন্ধ শুষে নেবে। পাত্রের পোড়া দাগ ওঠাতেও কাজে দেয় বেকিং সোডা ও জলের পেস্ট।
তবে সবার আগে লক্ষ্য রাখতে হবে যাতে এমন পরিস্থিতিই তৈরি না হয়। কারণ রান্নাঘর থেকে গেলেও খাবারে পোড়া গন্ধ রয়ে যায়। স্বাদও পালটে যেতে পারে তাতে। যদি বুঝতে পারেন যে খাবার নীচ থেকে পুড়তে শুরু করেছে, তবে চটজলদি করুন এই কাজগুলি–

- খাবার নাড়াচাড়া না করে উপরের ভালো অংশটি ধীরে ধীরে অন্য একটি পরিষ্কার পাত্রে তুলে নিন। তলার পোড়া অংশের সঙ্গে তা মিশিয়ে ফেলবেন না।
- তরকারিতে সামান্য জল মেশান দ্রুত। খাবারের ধরন অনুযায়ী সামান্য টমেটো, লেবুর রস বা তেঁতুল যোগ করতে পারেন। এতে পুড়ে তিতকুটে হয়ে যাওয়া স্বাদ বদলাবে। প্রয়োজন অনুযায়ী অল্প চিনি বা গুড় মেশান। অনেক সময় গ্রেভি বা মাংসের পদে অল্প দই, দুধ বা ক্রিম মেশালে পোড়া স্বাদের তীব্রতা কমে।
- তরকারি খুব বেশি পুড়ে গেলে ভালো অংশ আলাদা করে তুলে, নতুন করে পরিষ্কার পাত্রে সামান্য পেঁয়াজ, টমেটো ও মশলা দিয়ে গ্রেভি বানিয়ে তাতে মিশিয়ে নিন। ভাত পুড়লে, দ্রুত হাতে উপরের অংশ তুলে নিন। নিচের পোড়া অংশ সমেত কালো হয়ে যাওয়া পাত্রটি নামিয়ে রাখুন ঠান্ডা জলে।
রাঁধুনি দক্ষ হলেও এমন বিপত্তির মুখে পড়তে হতেই পারে। তাই বিব্রত না হয়ে চটজলদি সমস্যা সমাধানের চেষ্টা করাই কাম্য।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রেলের চাদর গায়েই ‘বিন্দাস’ ঘুরছেন যুবকরা! টিকিট কাটলে বেডশিট ফ্রি? ভিডিও দেখে খোঁচা নেটপাড়ার
-
পেটে ব্যথা নিয়ে ডাক্তারের চেম্বারে, ভুল ইনজেকশনে মৃত্যু বালকের! মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ
-
সোনার সময় ইস্টবেঙ্গলের, ডুরান্ড জয়ের পর কলকাতা লিগেও দাপট লাল-হলুদ বাহিনীর
-
থমকে পদোন্নতি, বাড়ছে না বেতন? বাস্তু মেনে কর্মক্ষেত্রে এই ছোট্ট কাজটি করলেই কেল্লাফতে
-
ফুটপাথে দুধ গরম কাণ্ডে মর্মাহত, অসহায় পরিবারের দায়িত্ব নিতে চান মমতা