বাংলাদেশে ভয়ংকর দুর্ঘটনা। ভেসেলে উঠতে গিয়ে পদ্মায় উলটে পড়ল একটি যাত্রীবাহী বাস। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ফরিদপুরে। এরপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দুর্ঘটনায় বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, বুধবার বিকেল পাঁচটার কিছু পর যাত্রীবাহী বাসটি দৌলতদিয়ার তিন নম্বর ঘাটে আসে। পদ্মা পাড়াপাড়ের জন্য সেটি ভেসেলের জন্য অপেক্ষা করছিল। ১০-১৫ মিনিটের মধ্যেই ভেসেলটি সেখানে আসে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভেসেলটি উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সোজা পদ্মায় গিয়ে পড়ে। বাসটিতে মোট ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পরই হইচই পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। নামানো হয় ডুবুরিও। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত কতজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তা জানা যায়নি। তবে দুর্ঘটনায় বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
দৌলতদিয়া ফেরি ঘাটের এক আধিকারিক মহম্মদ মনির হোসেন বলেন, “চোখের সামনে বাসটি নদীতে উলটে পড়ে যায়। আমরা কিছুই করতে পারিনি। নারী-শিশু সহ বাসটিতে অন্তত ৪০ জন যাত্রী ছিলেন। কয়েকজন যাত্রী প্রাণে বাঁচলেও অধিকাংশই যাত্রী বাসের ভিতরে আটকে পড়েন। এখনও চলছে উদ্ধারকাজ।”
সর্বশেষ খবর
-
হরমুজে পণ্যবাহী জাহাজে ইরানের হামলা, মৃত্যুমুখে ২১ ভারতীয় নাবিক, প্রকাশ্যে ভিডিও
-
ইরান যুদ্ধে শহিদ কতজন মার্কিন সেনা? অবশেষে হিসেব দিল পেন্টাগন
-
কলঙ্ক বয়ে বেড়িয়েছেন ২২ বছর! গিয়েছে চাকরিও, অবশেষে শাপমুক্তি ভারতের প্রাক্তন ক্রিকেটারের
-
সরকারি হাসপাতালের ১০০ গজের মধ্যে ধূমপান? সাবধান, গুনতে হবে মোটা জরিমানা
-
রাখি-ভাইফোঁটায় ভাইয়ের মিষ্টিমুখ হবে তো? চিনির অগ্নিমূল্যে বাড়ছে চিন্তা, মহার্ঘ আর কী কী?