সুকুমার সরকার, ঢাকা: পার্বত্য এলাকায় সবে মাথাচাড়া দিয়ে উঠেছিল নতুন জঙ্গি (Terrorists) সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’। কিন্তু বাংলাদেশে (Bangladesh) কার্যকলাপ শুরু করার আগেই র্যাবের (RAB) বিশেষ অভিযানে ধরা পড়ল সংগঠনের ১০ সদস্য। পার্বত্য অঞ্চল বান্দরবন ও রাঙামাটিতে বৃহস্পতিবার রাতে র্যাব বিশেষ অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠনের ৭ জন এবং পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের ৩ জন-সহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র (Arms) ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

সম্প্রতি নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শীর্ষ নেতাদের ধরতে পার্বত্য অঞ্চল বান্দরবন ও রাঙামাটির পাহাড়ে অভিযান শুরু হয়। জঙ্গিপনায় জড়িয়ে নতুন করে কথিত হিজরতের নামে ঘরছাড়া তরুণরা ‘জামাতুল আনসারে’র হয়ে পাহাড়ি এলাকার আস্তানায় আশ্রয় নেয়। এসব আস্তানায় হিজরত করা তরুণদের ভারী অস্ত্র চালানোর প্রশিক্ষণ (Arms Training) দেওয়া হয়। উগ্রপন্থায় উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছায় হিজরতের নামে বাড়ি থেকে নিরুদ্দেশ হওয়া ১৯ জেলার ৫৫ তরুণের তালিকা প্রকাশ করে র্যাব। তাদের মধ্যে ৩৮ জনের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা প্রকাশ করা হয়।
[আরও পড়ুন: গণধোলাই-সংঘর্ষের ভিডিও দেখিয়ে জঙ্গি নিয়োগের ছক! ধৃত ২ বাংলাদেশিকে জেরায় মিলল তথ্য]
জানা গিয়েছে, ভারত ও মায়ানমারের (India-Myanmar) সীমান্তঘেঁষা দুর্গম পাহাড়ে বাড়িছাড়া কিছু তরুণ জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে। নতুন এই জঙ্গি সংগঠনকে প্রশিক্ষণ দিচ্ছে ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট’ (KCNF) নামে একটি সশস্ত্র গোষ্ঠী। জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে পার্বত্য অঞ্চলে ধারাবাহিকভাবে অভিযান চালায় যৌথবাহিনী। এখানকার পাহাড় দুর্গম, ঝুঁকিপূর্ণ হওয়ায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। এসব তথ্য নিশ্চিত করেছে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আনম ইমরান খান ও পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
[আরও পড়ুন: টাটকা ‘আমফানে’র স্মৃতি, ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ মোকাবিলায় কোমর বাঁধছে উপকূলীয় জেলা প্রশাসন]
সর্বশেষ খবর
-
পর্যটক টানতেই ঝাড়গ্রামজুড়ে দেহ ব্যবসার রমরমা! নেপথ্যে মোটা অঙ্কের খেলা? কী বলছে পুলিশ
-
বাঁচলেও একসঙ্গে, মরলেও! পরকীয়ায় পরিবার বাধ সাধতেই এক শাড়িতে গলায় ফাঁস দেওর-বউদির
-
সামনে ব্রাজিল-উরুগুয়ে, স্বপ্নের ম্যাচের আগে ‘স্মার্ট’ ফুটবলের বার্তা খালিদ জামিলের
-
মণ্ডপে ২০৮ ছবির সঙ্গে ‘মানুষ’ উত্তম কুমারও, শতবর্ষে শহরের পুজোয় মহানায়ককে শ্রদ্ধা
-
পোস্ত-কুমড়ো ভাজা খাওয়াতে হবে! ৩০০ ফুট উঁচু টাওয়ারে উঠে শর্ত বাদশার, থ উদ্ধারকারীরা