Bangladesh

প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত চেয়ে ভারতকে চিঠি ঢাকার! আরও এক হত্যা মামলায় হাসিনার নাম

এদিকে এক যুগ আগে রাজধানী ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের যে তদন্ত চলছে, তার খসড়া প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ২৩:১২

options
link
প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত চেয়ে ভারতকে চিঠি ঢাকার! আরও এক হত্যা মামলায় হাসিনার নাম
(বাঁ দিকে) বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বাংলাদেশের বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ডান দিকে)।

প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। সোমবার এমনটাই দাবি করেছেন সে দেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, “প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী-সহ অন্যান্যরা যাঁরা ভারতে পালিয়ে গিয়েছেন, তাদের ফেরত চেয়ে ইতিমধ্যেই ভারতকে চিঠি পাঠানো হয়েছে।”

Advertisement

এদিকে এক যুগ আগে রাজধানী ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের যে তদন্ত চলছে, তার খসড়া প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেখানে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন সেনাপ্রধান জেনারেল আজিজ-সহ অনেককেই অপরাধী হিসাবে চিহ্নিত করা হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মহম্মদ আমিনুল ইসলাম বলেন, “২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনাটি একটি পদ্ধতিগত অপরাধ। পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছিল। কারণ, যখন ব্লগারদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা প্রতিবাদ করছিলেন, ঠিক তখনই রাষ্ট্র এই সংগঠনটিকে নিঃশেষ করার পরিকল্পনা করে।”

Advertisement

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “শুধু নিহত যাঁদের তথ্য সংগ্রহ করা গিয়েছে, তদন্তে তাঁদের সংখ্যাটি এসেছে। কিন্তু আমরা প্রথম থেকেই বলে আসছি, অনেকেরই দেহ পাওয়া যায়নি। তাই সেসব তথ্য পাওয়ারও সুযোগ নেই। কারণ, তৎকালীন সরকার শাপলার শহিদদের দেহ গুম করার অপচেষ্টা করেছিল। অনেক শহিদের কোনও হদিশ মেলেনি।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.