Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৮ জুলাই ২০২৬
BNP

আবু সাইদের রক্তের সঙ্গে গদ্দারি! বিএনপিকে তোপ এনসিপি-র, উঠল ভারত-বিদ্বেষী ঢেউ

শুক্রবার সন্ধ্যায় দিনাজপুরের হিলি পৌর শহরের খাদ্যগুদাম মোড় থেকে একটি মিছিলের আয়োজন করে এনসিপি। যার নাম ‘জুলাই গড়তে পদযাত্রা’। গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকটের সমাধান,  মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান এবং সীমান্ত সুরক্ষার দাবিতে এই মিছিলের আয়োজন করা হয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৬, ১৯:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৬, ১৯:৪৩

options
link
আবু সাইদের রক্তের সঙ্গে গদ্দারি! বিএনপিকে তোপ এনসিপি-র, উঠল ভারত-বিদ্বেষী ঢেউ zoom
নাসিরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত।

জুলাই আন্দোলনে যে বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছিল, সেই ঐক্য ভঙ্গ করেছে বিএনপি। ‘শহিদ’ আবু সাইদের রক্তের সঙ্গে গদ্দারি করেছে তারা। এমনই বিস্ফোরক দাবি করলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। শুধু তাই তাই নয়, ফের একবার ভারত-বিদ্বেষের ঢেউও তুললেন তিনি।  

শুক্রবার সন্ধ্যায় দিনাজপুরের হিলি পৌর শহরের খাদ্যগুদাম মোড় থেকে একটি মিছিলের আয়োজন করে এনসিপি। যার নাম ‘জুলাই গড়তে পদযাত্রা’। গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকটের সমাধান,  মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান এবং সীমান্ত সুরক্ষার দাবিতে এই মিছিলের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন নাসিরুদ্দিন। এই মিছিল থেকেই বিএনপি-র বিরুদ্ধে সুর তোলেন তিনি। বলেন, “বিএনপি যদি এই রকমই চালিয়ে যায়, তাহলে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ-বিরোধী ঐক্য গড়ে উঠবে। ফ্যাসিবাদ আওয়ামি লিগের সঙ্গে আমাদের যেভাবে লড়াই হচ্ছে, সেই একই লড়াই বিএনপি-র বিরুদ্ধে আমাদের শুরু হতে পারে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অন্যদিকে, এই মিছিল থেকে ভারত-বিদ্বেষের ঢেউ তোলেন এনসিপি নেত সারজিস আলম। তিনি বলেন, “যারা একজন গণহত্যাকারীকে আশ্রয় দেয়, ওসমান হাদির হত্যাকারীকে আশ্রয় দেয়, আমাদের দেশকে জল দেয় না, তারা কখনই আমাদের বন্ধু হতে পারে না। আমাদের প্রতিবেশী হতে পারে না।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.