পদ্মাপারের ভোট ২০২৬
Yunus

তাঁর আমলেই ‘মবের মুলুক’ বাংলাদেশ! বিদায় বেলায় ব্যর্থতা ঢাকতে ‘সেভেন সিস্টার’ খোঁচা ইউনুসের

ভারতের উত্তর-পূর্বাঞ্চল সেভেন সিস্টার নিয়েও আগেও দফায় দফায় উসকানিমূলক মন্তব্য করেছেন মহম্মদ ইউনুস। যা নিয়ে ব্যাপক বিতর্কও তৈরি হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১৪:২৯

options
link
তাঁর আমলেই ‘মবের মুলুক’ বাংলাদেশ! বিদায় বেলায় ব্যর্থতা ঢাকতে ‘সেভেন সিস্টার’ খোঁচা ইউনুসের
বিদায় বেলায় ব্যর্থতা ঢাকতে 'সেভেন সিস্টার' খোঁচা ইউনুসের

তাঁর আমলেই মবের মুলুকে পরিণত হয়েছিল বাংলাদেশ। আর্থিক উন্নতির পরিবর্তে মৌলবাদের বীজ বপন করে অবশেষে দায়িত্ব ছাড়ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। অর্থনীতি ও প্রশাসন দুই ক্ষেত্রেই চরম ব্যর্থ হওয়ার পর পিঠ বাঁচাতে মহম্মদ ইউনুসের হাতিয়ার হয়ে উঠল সেই ভারত বিদ্বেষ। বিদায়ী ভাষণে ইউনুসের মুখে শোনা গেল সেভেন সিস্টারের হতাশা।

Advertisement

ভারতের উত্তর-পূর্বাঞ্চল সেভেন সিস্টার নিয়েও আগেও দফায় দফায় উসকানিমূলক মন্তব্য করেছেন মহম্মদ ইউনুস। যা নিয়ে ব্যাপক বিতর্কও তৈরি হয়েছে। যাওয়ার বেলাতেও সেই ইস্যু তুলে ধরে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের গুরুত্ব ব্যাখ্যা করে ইউনুস বলেন, “আমাদের খোলা সমুদ্র কেবল ভৌগোলিক সীমারেখা নয়, বাংলাদেশের জন্য বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার খোলা দরজা। নেপাল, ভুটান এবং সেভেন সিস্টার্সকে নিয়ে এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে।”

Advertisement

আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের গুরুত্ব ব্যাখ্যা করে ইউনুস বলেন, “আমাদের খোলা সমুদ্র কেবল ভৌগোলিক সীমারেখা নয়, বাংলাদেশের জন্য বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার খোলা দরজা। নেপাল, ভুটান এবং সেভেন সিস্টার্সকে নিয়ে এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে।”

গত বছরের মার্চ মাসে প্রথমবার সেভেন সিস্টার ইস্যু খুঁচিয়েছিলেন ইউনুস। সে সময় চিন সফরে গিয়ে বিনিয়োগ টানতে এই অঞ্চলকে টেনে আনেন তিনি। দাবি করেন, সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ। রীতিমতো ব্যাখ্যা করে তিনি বলেন, “ভারতের পূর্ব দিকের সাত রাজ্যকে বলা হয় সাত বোন। এগুলি স্থলভাগ দিয়ে ঘেরা। এদের সমুদ্রে পৌঁছোনোর কোনও পথ নেই।” শুধু তাই নয় বার্তা দেন, বাংলাদেশের ভৌগলিক অবস্থানের কারণে বঙ্গোপসাগরে নিজেদের আধিপত্য বাড়াতে পারবে চিন। এরপরই সেভেন সিস্টার দখলের হুমকি দিয়ে দাপাদাপি শুরু করে বাংলাদেশের মৌলবাদীরা।

Advertisement

যাওয়ার বেলায় ফের একবার ইউনুসের ভারত বিরোধী বার্তা প্রসঙ্গে রাজনৈতিক মহলের দাবি, বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে ইউনুসকে ক্ষমতায় বসিয়েছিল, সে প্রত্যাশা পূরণ তো দূর বরং দেশকে আরও পিছনের দিকে নিয়ে গিয়েছেন তিনি। তাঁর আমলেই মবের মুলুকে পরিণত হয় বাংলাদেশ। ভারত বিদ্বেষের পাশাপাশি মাথাচাড়া দেয় মৌলবাদ। মুজিব চেতনা মুছে গোটা দেশে শুরু হয় ঐতিহ্যের ভাঙচুর, জামাতের উসকানিতে সন্ত্রাসের দেশ পাকিস্তানের সঙ্গে হাত মেলান ইউনুস। দেশকে কার্যত ধ্বংসের পথে নিয়ে গিয়ে শেষ বেলায় পিঠ বাঁচাতে এবার সেই ভারত বিদ্বেষকেই হাতিয়ার করলেন ব্যর্থ ইউনুস।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.