‘তুমি আমার ঘর, আমার শান্তি…’ প্রীতিভোজের ছবি পোস্ট করে নতুন স্ত্রীর উদ্দেশে লিখেছিলেন অভিনেত্রী উর্মিলা মাতন্ডকরের প্রাক্তন স্বামী। দেখার পরই ‘রহস্যময়’, বলা যায় ‘সাংকেতিক’ পোস্ট করলেন তিনি। নেটভুবনে চর্চা নয়া পোস্ট ঘিরে।
২০১৬ সালে বিয়ে হয়েছিল উর্মিলা ও মোহসিনের। বয়সের ব্যবধান, ভিন্নধর্মের মতো বিষয়ের কারণেই সেই বিয়ে নিয়ে আলোচনাও হয়েছিল। পরে অবশ্য সেই সম্পর্কে ভাঙন ধরে। বিচ্ছেদের পথই বেছে নেন তাঁরা। গত জুনেই দ্বিতীয় বিয়ের ঘোষণা করেন মোহসিন। এবার সেই ঘোষণা সত্যি করে গাঁটছড়া বেঁধেছেন তিনি। প্রীতিভোজের ছবি পোস্ট করে লিখেছেন, ‘তুমি কেবলই আমার স্ত্রী নও। তুমি আমার ঘর, আমার শান্তি এবং দৈনন্দিন জীবনের সবচেয়ে প্রিয় অংশ হয়ে উঠেছ। তোমাকে আমার জীবনে নিয়ে আসার জন্য আল্লার কাছে কৃতজ্ঞ আমি। জীবনের প্রতিটি অধ্যায়ে তোমাকে আগলে রাখব, তোমার পাশে থাকব এবং ভালোবাসব। কথা দিলাম।’
আরও পড়ুন:
View this post on Instagram
আর এহেন পোস্টের পরই এক ‘রহস্যময়’ পোস্ট করেছেন উর্মিলা। ইনস্টাগ্রামের সেই স্টোরিতে তাঁকে লিখতে দেখা গিয়েছে, ‘আমি ভালোবাসা, বিশ্বস্ততা এবং সময়ের মতো দামি জিনিসগুলো পছন্দ করি।’ তিনি সরাসরি কারও নাম করেননি। কাউকে ট্যাগও করেননি। স্রেফ একটি বিবৃতি দিয়েছেন। তবে এর মাধ্যমেই তিনি পরিষ্কার করে দিয়েছেন, আসলে এই পোস্টে খোঁচা দিয়েছেন প্রাক্তন স্বামীকেই।

উল্লেখ্য, রামগোপাল বর্মার সঙ্গে একসময় নাম জড়িয়েছিল উর্মিলার। কয়েক মাস আগে যা নিয়ে মুখ খুলেছিলেন পরিচালকও। বলেন, “আমার মনে হয় উর্মিলা একজন ‘ভার্সাটাইল’ অভিনেত্রী। আমার সঙ্গে তাঁর সম্পর্ক তততাই ছিল যতটা পেশাদারিত্বের জন্য প্রয়োজন। এই নিয়ে আজও কেন এত গুঞ্জন হয় আমি জানি না। তাঁর অভিনয় দক্ষতার জন্যই তিনি আমার পছন্দের অভিনেত্রীর তালিকায় ছিলেন। আমি আমার অনেক ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছি। কিন্তু সেই নিয়ে কেউ কোনও আলোচনা করেন না। আজকাল সবটাই ইন্টারনেটে ভাইরাল হওয়ার উপর নির্ভর করে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আনকোরা হাতে গ্যারেজ থেকে নতুন গাড়ি বের করে সটান পুকুরে! কলকাতায় মর্মান্তিক মৃত্যু মহিলার
-
ঘরের মাঠে ‘বিদেশ সফর’, দিল্লিতে আফগানদের আয়োজনে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া
-
লাফিয়ে বাড়ছে খাদ্যদ্রব্যের দাম, প্রতিকারে সরকার যেন নীরব না থাকে
-
আজ হরিয়ালি অমাবস্যা ও সূর্যগ্রহণের বিরল যোগ, স্রেফ একটি কাজেই দূর হবে সব বাধাবিপত্তি
-
স্পিকারকে না জানিয়ে নিলম্বিত! অবশেষে সাসপেনশন উঠে গেল বিধানসভার মার্শালের