অন্তর্বর্তী সরকারের আমলের শীতলতা কাটিয়ে তারেক রহমানের নেতৃত্বে ভারত-বাংলাদেশ মৈত্রী কি নতুন উচ্চতায় পৌঁছবে? সেই উত্তরের খোঁজে নজর ১৮ এপ্রিলের দিকে। ইউনুস আমলে শেষ হতে চলা গঙ্গা জলবণ্টন চুক্তি নবীকরণের লক্ষে ওইদিন বৈঠকে বসছেন দু’দেশের দুই বিদেশমন্ত্রী এস জয়শংকর ও খলিলুর রহমান। ঢাকার নতুন সরকারের সঙ্গে দিল্লির এই প্রথম ‘হাই-লেভেল’ বৈঠক নিয়ে কূটনৈতিক মহলে চলছে জোর চর্চা।
আরও পড়ুন:
নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের মসনদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। ইউনুসের অন্তবর্তী সরকারের শাসনকালে ভারতের সঙ্গে যে চরম শত্রুতা ও অবিশ্বাসের শিকড় ছড়িয়ে পড়েছিল, তা হঠিয়ে নরেন্দ্র মোদি এবং তারেক রহমান দেশের মানুষের স্বার্থের কথা মাথায় সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছেন। ইতিমধ্যে দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ বৈঠক করেছেন, দিল্লিতে সফরও করেছেন। অর্থাৎ ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এবার গঙ্গার জলবন্টন চুক্তির মেয়াদ বৃদ্ধি নিয়ে অচিরেই আলোচনায় বসছে দুই দেশ। কেননা গঙ্গা নদীর জল বন্টন চুক্তিটি শেষ হওয়ার মুখে। তাই মেয়াদ বৃদ্ধির চুক্তি এই বৈঠক হবে। এই লক্ষ্য নিয়ে এপ্রিল মাসের ১৮ তারিখে ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। দিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা।
প্রসঙ্গত, আগামী ডিসেম্বর মাসেই শেষ হচ্ছে ঐতিহাসিক গঙ্গা জলচুক্তির মেয়াদ। তার আগেই এই বন্টন ইস্যুতে বড় কোনও সিদ্ধান্তে পৌঁছাতে চায় দুই দেশ। বিশেষ করে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর এই বৈঠক হবে দুই দেশের মধ্যে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের সঙ্গে সদ্ভাব বজায় রেখে দ্বিপাক্ষিক সম্পর্ক ফের মসৃণ করতে আগ্রহী। বিদেশমন্ত্রী পর্যায়ের এই বৈঠকে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়েও আলোচনা হতে পারে। সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠকে বসতে পারেন তারেক রহমান।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মুম্বইয়ে স্কুলের বাসের উপর ভেঙে পড়ল গাছ, মৃত্যু এক পড়ুয়ার, হাসপাতালে গুরুতর আহত ৫
-
মিলল না রক্ষাকবচ, কণ্ঠস্বরের নমুনা সংক্রান্ত মামলা থেকে সরলেন বিচারপতি, আরও বিপাকে অভিষেক!
-
সম্পর্কে ধোঁকা দেওয়া বড় ব্যাপার নয়! পরকীয়া ‘সমর্থন’ করে চরম বিতর্কে রাম কাপুর
-
ট্রেনের জানলায় বর্ষার জলছবি, বন্দে ভারতের আরামদায়ক সফরে ঘুরে দেখুন ভারতের এই ৭ রুট
-
ব্রাজিল-আর্জেন্টিনার পালটা আইএস-আল কায়দা পতাকা! বিশ্বকাপের মাঝেই বাংলাদেশে জঙ্গি-প্রেম?