Advertisement
Advertisement
West Bengal Assembly Election

তৃণমূলের তারকা প্রচারকের তালিকার শীর্ষে মমতা-অভিষেক! চমক দিয়ে নাম প্রতীক-উরেরও

প্রথম দফা অর্থাৎ ২৩ এপ্রিল ভোটের জন্য ৪০ তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে তৃণমূল।

Advertisement
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২৬, ১৯:৫২

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২৬, ১৯:৫২

options
link
তৃণমূলের তারকা প্রচারকের তালিকার শীর্ষে মমতা-অভিষেক! চমক দিয়ে নাম প্রতীক-উরেরও zoom
তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় প্রতীক উর রহমান।

রাজ্যে প্রথম দফার ভোট হতে আর সপ্তাহ তিনেক বাকি। উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও দক্ষিণবঙ্গের মোট ১৫২ আসনে ভোট। ইতিমধ্যে প্রচারে ঝড় তুলেছে সব দল। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় প্রচার সারছেন। তবে এবার দায়িত্ব দলের অন্যদেরও। প্রথম দফা ভোটের জন্য ৪০ জন তারকা সদস্যের তালিকা প্রকাশ করেছে শাসকদল। এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে এই তালিকা। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তারকা প্রচারকের তালিকায় নজর কাড়ছেন সদ্য দলবদলকারী তরুণ ‘কমরেড’ প্রতীক উর রহমান। এছাড়া সদ্য রাজ্যসভার সাংসদ হওয়া কোয়েল মল্লিকও এবারের তারকা প্রচারক।

সদ্য দলবদলকারী প্রতীক উরের নাম তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় থাকাটা নিঃসন্দেহে চমকপ্রদ। মাস দুই আগে আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে হাতে পতাকা নিয়ে তৃণমূলে যোগ দেন ক্যানিংয়ের তরুণ সিপিএম নেতা প্রতীক উর রহমান। ওইদিনই তিনি অভিষেককে জানিয়েছিলেন, প্রার্থী হতে চান না, দলের কর্মী হয়ে কাজ করতে বেশি আগ্রহী। তাঁর সেকথা মেনেই দল খুব দ্রুতই তাঁকে রাজনৈতিকভাবে কাজে নামিয়েছিল। এবার ছাব্বিশের ভোটে তারকা প্রচারকের দায়িত্ব দেওয়া হল।

তারকা প্রচারকের তালিকার শীর্ষে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও ‘সেকেন্ড ইন কমান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর দলের হেভিওয়েটদের নাম – সুব্রত বক্সি থেকে শুরু করে ৪০ জনের তালিকায় দলের প্রায় সমস্ত সেলিব্রিটি জনপ্রতিনিধিই রয়েছেন। আর তার পাশাপাশি জ্বলজ্বল করছে দুটি নাম – অনুব্রত মণ্ডল ও প্রতীক উর রহমান। ভোট ‘ম্যানেজার’ হিসেবে অনুব্রত মণ্ডলের দীর্ঘ অভিজ্ঞতা ও কার্যপদ্ধতির সুফল পেয়েছে দল। ফলে তিনি যে এই তালিকায় থাকবেন তা স্বাভাবিক। প্রথম দফায় ভোট তাঁর জেলায়। এছাড়াও আশপাশের জেলায় ভোটপ্রচারে দেখা যাবে ‘কেষ্ট’কে।

Advertisement

কিন্তু সদ্য দলবদলকারী প্রতীক উরের নামও এই তালিকায় থাকাটা নিঃসন্দেহে চমকপ্রদ এবং তাঁকে নিয়ে তৃণমূলের পরিকল্পনাও একেবারে জলের মতো স্বচ্ছ। মাস দুই আগে আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে হাতে পতাকা নিয়ে তৃণমূলে যোগ দেন ক্যানিংয়ের তরুণ সিপিএম নেতা প্রতীক উর রহমান। ওইদিনই তিনি অভিষেককে জানিয়েছিলেন, প্রার্থী হতে চান না, দলের কর্মী হয়ে কাজ করতে বেশি আগ্রহী। তাঁর সেকথা মেনেই দল খুব দ্রুতই তাঁকে রাজনৈতিকভাবে কাজে নামিয়েছিল। এবার ছাব্বিশের ভোটে তারকা প্রচারকের দায়িত্ব দিয়ে বোঝানো হল, প্রতীককে কতটা ভরসা করছে শাসক শিবির।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.