Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬

কোটি কোটি লেনদেনে বড় মাথা, অপরাধ স্বীকার অভিষেকের আপ্তসহায়ক সুমিতের! বিস্ফোরক সিআইডি

বড় মাথা বলতে কার নাম জানিয়েছেন সুমিত, স্বাভাবিকভাবেই তা নিয়ে চলছে জোর চাঞ্চল্য।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৬, ১১:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৬, ১১:৫২

options
link
কোটি কোটি লেনদেনে বড় মাথা, অপরাধ স্বীকার অভিষেকের আপ্তসহায়ক সুমিতের! বিস্ফোরক সিআইডি zoom
অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়। ফাইল ছবি।
Advertisement

টানা জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। শুধু তাই নয়, কোটি কোটি টাকা লেনদেনের নেপথ্যে বড় মাথা রয়েছে বলেই দাবি তাঁর। ওই টাকা উদ্ধারে সম্পূর্ণ সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন সুমিত। মেদিনীপুর আদালতে জমা করা নথিপত্রে এমনই বিস্ফোরক দাবি করল সিআইডি। বড় মাথা বলতে কার নাম জানিয়েছেন সুমিত, স্বাভাবিকভাবেই তা নিয়ে চলছে জোর চাঞ্চল্য।

শালবনি থানার অন্তর্গত বিস্তীর্ণ সরকারি জমি বেআইনিভাবে জালিয়াতির মাধ্যমে ছোট ছোট প্লটে বিভক্ত করে বিক্রি ও হস্তান্তর করার মারাত্মক অভিযোগে আগেই মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা-সহ দু’জন গ্রেপ্তার হয়েছেন। ওই চক্রে একাধিক প্রভাবশালী নেতার পাশাপাশি সুমিত রায়ের সক্রিয় ভূমিকা ও বিপুল অঙ্কের বেআইনি আর্থিক লেনদেনের তথ্য সিআইডির হাতে আসে। এক প্রোমোটার, এক হোটেল মালিক-সহ আরও কয়েকজনের ভূমিকাকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন‌্য ডাকা হতে পারে বলেও জানা গিয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সুমিতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় প্রতারণা, জালিয়াতি, বিশ্বাসভঙ্গ এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পাওয়ার মাঝে ভবানী ভবনে তাকে ডেকে দফায় দফায় জেরাও করে সিআইডি। কিন্তু তদন্তে সহযোগিতা না করার অভিযোগ তুলে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ‌্য সরকার। অবশেষে সুপ্রিম কোর্ট রক্ষাকবচ প্রত‌্যাহার করে নেওয়ায় বৃহস্পতিবারই তাকে গ্রেপ্তার করা হয়।

এরপর শুক্রবার তাকে ভবানী ভবন থেকে মেদিনীপুর আদালতে নিয়ে যাওয়া হয়। মুখ‌্য বিচারবিভাগীয় ম‌্যাজিস্ট্রেট অতনু মণ্ডলের এজলাসে মামলাটির শুনানি হয়। সরকারী আইনজীবী সৈয়দ নাজিম হাবিব জেরার জন‌্য ৮ দিন সিআইডি হেফাজতের আবেদন করেন। সেই মতো বিচারবিভাগীয় ম‌্যাজিষ্ট্রেট ৮ দিনেরই হেফাজত মঞ্জুর করে দেন। আদালতের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সিআইডি ফের সুমিত রায়কে নিয়ে ভবানী ভবনের উদ্দেশ‌ে রওনা দেয়। আপাতত সেখানেই তাকে চলছে টানা জেরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.