পুলিশের অতিসক্রিয়তার বিরুদ্ধে এবার শক্তিপুর থানায় ধরনায় বসলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর। শনিবার বিকেল ৪টে থেকে তিনি শক্তিপুর থানা প্রাঙ্গণে একাই ধরনায় বসে পড়েন। তাঁর অভিযোগ, বেছে বেছে আম জনতা উন্নয়ন পার্টির কর্মীদের হেনস্তা করছে পুলিশ। গত দুই মাস ধরে প্রতিরাতেই কর্মীদের বাড়ি গিয়ে অত্যাচার করা হচ্ছে। এর প্রতিবাদেই ধরনায় বসার ডাক দেন হুমায়ুন। সেই মতো এদিন বিকেলে একাই শক্তিপুর থানা চত্বরে ধরনায় বসেন তিনি।
নিজের দলের কর্মীদের প্রতি পুলিশের অতিসক্রিয়তার বিরুদ্ধে আগেই ধরনায় বসার ডাক দিয়েছিলেন হুমায়ুন। তার আগে শনিবার শক্তিপুর থানার গেটের সামনে ও থানা চত্বরে গোবর ছড়িয়ে রাখা হয়। কে বা কারা এই কাজ করেছে তা জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, একটি গোবর ভর্তি গাড়ি থানার সামনে উলটে গিয়েছিল। এর জেরেই থানার সামনে গোবর ছড়িয়ে পড়ে। এদিন হুমায়ুনের ধরনাকে কেন্দ্রে করে থানা চত্বরে পুলিশের ব্যাপক তৎপরতা দেখা যায়। যদিও সেসব সত্ত্বেও থানা চত্বরে একাই ধরনায় বসেন হুমায়ুন কবীর।
আরও পড়ুন:
উল্লেখ্য, রাজ্যে দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে একটি রেজিনগর বিধানসভা কেন্দ্রটি হুমায়ুনের গড় হিসেবে পরিচিত। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নওদা ও রেজিনগর দুই বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করে জিতেছিলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। নিয়ম মেনে একটি কেন্দ্রে ছেড়ে দেন তিনি। হুমায়ুন নওদা কেন্দ্র রেখে রেজিনগর কেন্দ্রটি ছেড়ে দেন। আর সেই কেন্দ্রেই ৬ অক্টোবর উপনির্বাচন হতে চলেছে। রেজিনগর থেকে আম জনতা পার্টির হয়ে ইতিমধ্যেই মনোনয়ন পেশ করেছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ। উপনির্বাচনের আবহে পুলিশের বিরুদ্ধে দলের কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ তুললেন হুমায়ুন। আর এর প্রতিবাদেই এদিন শক্তিপুর থানায়
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অস্ত্র উদ্ধারে গোয়েন্দাদের রাডারে মাও শীর্ষনেতা আকাশ! নজরে বাঁকুড়া-পুরুলিয়া হয়ে ঝাড়খণ্ডের জঙ্গলপথও
-
অরুণাচল থেকে লাদাখ! সীমান্ত সংঘাতের আবহে দিল্লিতে মুখোমুখি আলোচনায় মোদি-জিনপিং
-
তৃতীয় টেস্টেও হার, চুনকামের লজ্জা নিয়ে ইংল্যান্ড থেকে ফিরতে হচ্ছে পাকিস্তানকে
-
জল কমতেই শুরু ব্রিজের রক্ষণাবেক্ষণ, কত দিন সম্পূর্ণ বন্ধ থাকবে দুধিয়া সেতু?
-
‘খুব কষ্ট হচ্ছে মা, বাড়ি নিয়ে যাও’, মায়ের কাছে আর্তি বাংলাদেশের মাদ্রাসায় ‘ধর্ষিত’ নাবালকের