Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
Pakistan vs England

তৃতীয় টেস্টেও হার, চুনকামের লজ্জা নিয়ে ইংল্যান্ড থেকে ফিরতে হচ্ছে পাকিস্তানকে

সিরিজের মাঝপথেই দলের ক্রিকেটার থেকে কোচিং স্টাফ, একাধিক জায়গায় বদল আনে পিসিবি। কিন্তু তাতেও বদলায়নি ফল। উলটে হতশ্রী হারের লজ্জা নিয়ে দেশে ফিরতে হবে পাক ক্রিকেটারদের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৬, ১৯:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৬, ১৯:১৪

options
link
তৃতীয় টেস্টেও হার, চুনকামের লজ্জা নিয়ে ইংল্যান্ড থেকে ফিরতে হচ্ছে পাকিস্তানকে zoom
তিন ম্যাচের টেস্ট সিরিজের সব ম্যাচেই হার পাকিস্তানের। ছবি সংগৃহীত।
Advertisement

গোটা সিরিজে এই টেস্টেই প্রথম বার লড়াই করল পাকিস্তান। তবে পরাজয় এড়াতে পারল না। চুনকামের লজ্জা নিয়েই দেশে ফিরতে হবে বাবর আজমদের। এজবাস্টনে চার দিনের মধ্যেই শেষ হয়ে গেল তৃতীয় টেস্ট। ৮ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড।

প্রথম দিনের খেলা দেখে অবশ্য মনে হয়েছিল, বাকি দুই টেস্টের মতোই এই টেস্টেও একপেশে লড়াই হবে। মাত্র ১৩৩ রানে শেষ হয়ে গিয়েছিল পাকিস্তানের প্রথম ইনিংস। জবাবে ৪৫৩ রান তুলে নেয় ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত লড়াই করে পাকিস্তান। শান মাসুদের ৯৫ এবং বাবরের ৭৬ রানের ইনিংসের পরেও অবশ্য ইনিংসে হারের আশঙ্কা ছিল পাকিস্তানের। শেষ পর্যন্ত সেই লজ্জা বাঁচান রাজাউল্লা। অভিষেক টেস্টেই নজর কাড়েন তিনি। প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৬৩ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। মহম্মদ আব্বাসের ৪২ রানের সঙ্গে তাঁর জুটিতে পাকিস্তান ইনিংসে হারের লজ্জা এড়ায়। ইংল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৩০ রান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
সিরিজজয়ের ট্রফি নিয়ে ইংল্যান্ড। ছবি সংগৃহীত।

শুরুটাও খারাপ করেনি পাকিস্তান। প্রথম ওভারেই ইংল্যান্ডের দুই ওপেনার বেন ডাকেট ও এমিলিয়ো গে-কে ফিরিয়ে স্বপ্ন দেখান আব্বাস। মনে হচ্ছিল, রুদ্ধশ্বাস ম্যাচ হতে চলেছে। কিন্তু সেই সম্ভাবনা কাজে লাগাতে পারলেন না পাকিস্তানের বোলারেরা। জর্ডন কক্স ও জো রুটের জুটি ভাঙতে পারেনি পাক দল। রুটকে বোল্ড করেও নো বল করে বসেন মহম্মদ আলি। সেখানেই কার্যত শেষ হয়ে যায় পাকিস্তানের লড়াই।

লাঞ্চের কিছুক্ষণ পরেই ম্যাচ শেষ করে দেয় ইংল্যান্ড। কক্স ৫৯ এবং রুট ৬২ রানে অপরাজিত থেকে দলকে ৮ উইকেটের জয় এনে দেন। বেন স্টোকস অবসর নেওয়ার পর নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন রুট। নয়া দায়িত্বে তিনি সফল। তাঁর নেতৃত্বে পাকিস্তানকে চুনকাম করল ইংল্যান্ড। তবে সিরিজের ফলের থেকেও বড় প্রশ্ন উঠে গেল পাকিস্তানের ক্রিকেট নিয়ে। ক্রিকেটার থেকে ম্যানেজমেন্ট, প্রায় সব স্তরেই বিতর্ক। পরিস্থিতি সামলাতে সিরিজের মাঝপথেই দলের ক্রিকেটার থেকে কোচিং স্টাফ, একাধিক জায়গায় বদল আনে পিসিবি। কিন্তু তাতেও বদলায়নি ফল। উলটে হতশ্রী হারের লজ্জা নিয়ে দেশে ফিরতে হবে পাক ক্রিকেটারদের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.