পুজোর মরশুম মানে একটা দীর্ঘ সময়। শুধু দুর্গাপুজোতেই শেষ তা শেষ হয়ে যায় না। লক্ষ্মীপুজো, কালীপুজো পেরিয়ে ছটপুজো পর্যন্ত টানা না হলেও ধাপে ধাপে একাধিক ছুটি থাকে। আর ভ্রমণপ্রিয় মানুষ এই অবসরকেই কাজে লাগান বেড়ানোর জন্য। আর তাঁদের জন্য এবছর উৎসবের মরশুমে দারুণ সুযোগ। এই সময়ে পূর্ব রেল নানা রুটে একাধিক স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করল। অক্টোবরের ১৫ তারিখ থেকে নভেম্বরের ২৬ তারিখ পর্যন্ত এই বিশেষ ট্রেন পাবেন। মূলত এরাজ্যের শিয়ালদহ, হাওড়া থেকে বিহার ও উত্তরপ্রদেশের নানা স্টেশন পর্যন্ত চলবে ট্রেনগুলি।
পূর্ব রেল সূত্রে খবর, অন্তত সাতটি রুটে একাধিক পুজো স্পেশাল ট্রেন চলবে। দুর্গাপুজো, দিওয়ালি ও ছটপুজো উপলক্ষে এসব ট্রেন চালানো হবে। হাওড়া থেকে রক্সৌল, শিয়ালদহ-পাটনা, শিয়ালদহ-সীতামারি, শিয়ালদহ-গোরক্ষপুর, মালদহ টাউন-দিঘা, কলকাতা-মধুবনী এবং আসানসোল থেকে পাটনা ও গোরক্ষপুর পর্যন্ত চলবে ট্রেনগুলি।
আরও পড়ুন:
পূর্ব রেল সূত্রে খবর, অন্তত সাতটি রুটে একাধিক পুজো স্পেশাল ট্রেন চলবে। দুর্গাপুজো, দিওয়ালি ও ছটপুজো উপলক্ষে এসব ট্রেন চালানো হবে। হাওড়া থেকে রক্সৌল, শিয়ালদহ-পাটনা, শিয়ালদহ-সীতামারি, শিয়ালদহ-গোরক্ষপুর, মালদহ টাউন-দিঘা, কলকাতা-মধুবনী এবং আসানসোল থেকে পাটনা ও গোরক্ষপুর পর্যন্ত চলবে ট্রেনগুলি। ট্রেন চলাচলের দিনক্ষণ ও সময়সূচিও মোটের উপর জানিয়ে দেওয়া হয়েছে। হাওড়া-রক্সৌল, শিয়ালদহ-পাটনা ও শিয়ালদহ-সীতামারি রুটে সাতজোড়া বাড়তি ট্রেন পাবেন ভ্রমণার্থীরা। অন্যদিকে শিয়ালদহ-গোরক্ষপুর পর্যন্ত আপ-ডাউনে ১৪টি ট্রেন চলবে। এছাড়া কলকাতা-মধুবনী এবং আসানসোল থেকে পাটনা ও গোরক্ষপুর পর্যন্ত ৭ জোড়া ট্রেন পাওয়া যাবে। আমবাঙালির অন্যতম প্রিয় পর্যটনস্থল দিঘার জন্য মালদহ থেকে ৭টি বাড়তি ট্রেন মিলবে উৎসবের মরশুমে।
শুরু ও অন্তিম স্টেশনের মাঝে কোন কোন স্টেশনে দাঁড়াবে বিশেষ ট্রেনগুলি, তাও জানিয়ে দিয়েছে পূর্ব রেল। শিয়ালদহ, হাওড়া থেকে রওনা হওয়া অধিকাংশ ট্রেন বর্ধমান, বীরভূম হয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবে। ফলে ওই বিশেষ ট্রেনে সফরের পরিকল্পনা করতে পারবেন এসব জেলার ভ্রমণপ্রেমী মানুষজনও। সাধারণ বগি থেকে শুরু করে শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় ভ্রমণ করতে পারবেন। কিন্তু কবে থেকে বিশেষ ট্রেনগুলির টিকিট মিলবে, বুকিং শুরু হবে, তা এখনও জানা যায়নি। পরে এ বিষয়ে ফের বিজ্ঞপ্তি জারি হবে বলে খবর পূর্ব রেল সূত্রে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাংলাদেশ আছে বাংলাদেশেই! দীপু দাসের পর ময়মনসিংহে মাদক বিরোধী কর্মীকে পুড়িয়ে ‘হত্যা’
-
শিলিগুড়ির পর বসিরহাট, মোবাইলের টাওয়ারে উঠে পড়লেন ‘মদ্যপ’ যুবক, তারপর…
-
কেন্দ্রীয় চুক্তিতে থাকতে গেলে এবার মানতে হবে এই শর্ত, কেন বিরাট বদলের পথে বিসিসিআই?
-
বুক চিড়ে শেহনাজের মুখের ট্যাটু, ভক্তের কীর্তিতে হতবাক অভিনেত্রী, ভাইরাল ভিডিও
-
টার্গেট নন্দীগ্রামে তৃণমূলের সংখ্যালঘু ভোট! প্রথম প্রার্থী ঘোষণা করে প্রচারে কংগ্রেস