অভিনয় হোক বা চেহারার মিষ্টত্ব কিংবা মিষ্টি আচরণ, সব মিলিয়ে ‘পাঞ্জাবি কুড়ি’ শেহনাজ গিল ভক্তদের হৃদয়ের খুবই কাছের একজন। অনুরাগীদের সঙ্গে সবসময় হাসিমুখে কথা বলেন, ভক্তদের সেলফি আবদার মেটাতে যেন সবসময় প্রস্তুত শেহনাজ। সমাজমাধ্যমে বিভিন্ন সময়ে এরকম একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। বারবার ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী। শেহনাজের যে একটা বিরাট ফ্যানবেস রয়েছে আরও একবার মিলল সেই প্রমাণ। শুধু তাই নয়, প্রিয় তারকার জন্য অনুরাগীরা কতদূর পর্যন্ত যেতে পারেন সেই নজির গড়ল শেহনাজের একনিষ্ঠ ভক্ত।
বুক চিড়ে প্রিয় নায়িকার মুখ আঁকলেন অভিনেত্রীর এক অনুরাগী। সোশাল মিডিয়ায় দাবানলের গতিতে ছড়িয়ে পড়েছে ভক্তের সেই কাণ্ড। যা দেখে নিজেই তাজ্জব বনে গিয়েছেন শেহনাজ। শার্টের বোতাম খুলে শেহনাজকে তাঁর মুখের ট্যাটু দেখাতেই আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। ভক্তের ভালোবাসায় আপ্লুত শেহনাজ গিল। তাঁর প্রতিক্রিয়াও ভাইরাল সমাজমাধ্যমে। কোনও ভক্ত এমন কাজ করতে পারেন তা ভাবতেও পারেননি, অবাক হয়ে নিজেই ওই ভক্তের বুকে করা মুখের ট্যাটু দেখছেন শেহনাজ।
আরও পড়ুন:
ভাইরাল হওয়া ভিডিওতে শোনা যাচ্ছে, শেহনাজ ওই ভক্তের সঙ্গে পাঞ্জাবিতে কথা বলছেন। তিনি জানতে চেয়েছেন কেন নিজেকে এত কষ্ট দিয়ে ট্যাটু বানালেন? শেহনাজ জিজ্ঞেস করেন, “তুমি ট্যাটুটা কেন করিয়েছ?” উত্তরে সেই অনুরাগী বলেন, “আমি আপনার ভক্ত”। সেই মুহূর্তে যেন ভাষা হারিয়েছেন শেহনাজ। তিনি পালটা বলেন, “আমি মানছি তুমি আমার ভক্ত, কিন্তু…।” এরপর বেশি বাক্যবিনিময় হয়নি। শেহনাজ শুধু তাঁর ভক্তকে ধন্যবাদ জানিয়ে দুহাত চেপে ধরেন। আবেগঘন সেই মুহূর্ত সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অভিনেত্রীর ভক্তরা তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।
View this post on Instagram
এই ভিডিও দেখে এক নেটিজেনের মন্তব্য, ‘ও আগে হাতে ট্যাটু করেছিল। তখন শেহনাজ বলেছিলেব, খুব ভালো হয়েছে কিন্তু বুকে করাবে না। কিন্তু ও তো শেহনাজের কথা শোনেনি।’ এই মন্তব্য থেকে আরও একটা বিষয় স্পষ্ট হয়ে গেল, এই ব্যক্তি অতীতেও শেহনাজের জন্য ট্যাটু করিয়েছেন। অন্য এক নেটাগরিক লিখেছেন, “এক সময় শেহনাজ কর্ণ আউজলার ট্যাটু করিয়েছিলেন। আর আজ মানুষ শেহনাজের ট্যাটু করাচ্ছে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
২০ বছরের সশস্ত্র সংগ্রামে ইতি! স্বামী মদনের ডাকে বাংলায় আত্মসমর্পণের পথে মাওবাদী জবাও
-
‘পালালেও লুকোতে পারবে না’, কাশ্মীরে সেনা অভিযানে খতম জইশ জঙ্গি, উদ্ধার অত্যাধুনিক M4 রাইফেল
-
প্রদীপকে সরিয়ে মিতা! জেলা সভাপতি বদল হতেই অশান্তির ‘কালো মেঘ’ প্রদেশ কংগ্রেসে
-
দেহরক্ষী শেরাপুত্রের ‘গডফাদার’ সলমন! কোন ছবিতে অভিষেক আবিরের?
-
গণতন্ত্রে বিশেষ রাজনৈতিক মতবাদের গুরুত্ব ক্ষতিকারক