Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Kanika Mann Yung DSA

পুরুষ শৌচালয়ে মেরি কম-কণিকার চুল! ইয়ুংয়ের মন্তব্যে বিগ বসের ঘরে তুলকালাম

শৌচালয় নিয়ে বিগ বসের ঘরে একেবারে হুলস্থুল কাণ্ড।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৬, ২০:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৬, ২০:৫৪

options
link
পুরুষ শৌচালয়ে মেরি কম-কণিকার চুল! ইয়ুংয়ের মন্তব্যে বিগ বসের ঘরে তুলকালাম zoom
বিগ বসের ঘরে কণিকা মান ও ইয়ুং ডিএসএ। ছবি: সোশাল মিডিয়া
Advertisement

বিগ বসের ঘরে কখন যে কী ঘটে যায় তা সত্যিই বোঝা দায়! সলমনের সঞ্চালনায় শুরু হয়েছে ‘বিগ বস সিজন ২০’। শোয়ের ষষ্ঠ পর্বে ছিল টানটান উত্তেজনা, সেই সঙ্গে বিতর্কও। এক ছাদের নীচে যখন একসঙ্গে অনেকে থাকেন তখন খোটাখুটি লাগবে সেটাই তো স্বাভাবিক। ওই যে কথায় বলে, বাসন এক জায়গায় থাকলে ঠোকাঠুকি লাগে। বিগ বসের ঘরেও পরিস্থিতিটাও ঠিক সেরকমই। প্রতিযোগী কণিকা মানের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন আরেক প্রতিযোগী ইয়ুং ডিএসএ। বাড়ির কাজ নিয়ে শুরু হওয়া তর্ক ব্যক্তিগত পর্যায়ে পৌঁছে যায়। শৌচাগার নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝামেলা। আরও একটু বিশদে বললে, পুরুষদের শৌচাগার মহিলাদের ব্যবহার নিয়ে বিতর্ক আরও জোড়াল হয়।

এই ঘটনায় বিগ বসের অন্দরমহল উত্তপ্ত হয়ে ওঠে। ইয়ুং ডিএসএ অভিযোগ করেন, কয়েকজন মহিলা প্রতিযোগী পুরুষদের জন্য নির্ধারিত শৌচাগার ব্যবহার করছেন। তিনি বলেন, মহিলাদের শৌচাগার বন্ধ থাকার কারণে মেরি কম পুরুষদের শৌচাগার ব্যবহার করেন। এরপর কণিকা সেই শৌচাগার ব্যবহার করেন। সেখানে চুল পড়ে ছিল বলেও অভিযোগ করেন ইয়ুং। এহেন মন্তব্য অত্যন্ত অশালানী বলে মনে করেন কণিকা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kanika mann (@officialkanikamann)

প্রতিযোগীদের অনেকেই ইয়ুং ডিএসএ-এর আচরণে ক্ষুব্ধ। তর্ক-বিতর্কের এক পর্যায়ে ইয়ুং কণিকাকে বিদ্রূপ করে বলেন, তিনি যেন টেলি অভিনেত্রীর মতো আচরণ না করেন। পালটা জবাবে কনিকা দৃঢ়কণ্ঠে দাবি করেন, সফল টেলি তারকা হিসেবে তিনি গর্বিত। ইয়ুং-এর ক্যাপ্টেনসি সংশ্লিষ্ট এপিসোডের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। এর আগে গুল্লু ও কনিকার সম্পর্ক নিয়ে রসিকতা করেছেন। কণিকার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পর নাকি গুল্লুর আচরণ বদলে গিয়েছে।

তর্কের সূত্রপাত, বেশিরভাগ প্রতিযোগীর যেখানে মাত্র একটি করে বাড়ির কাজ (টাস্ক) রয়েছে সেখানে ক্যাপ্টেন হিসেবে মাত্র একটি কাজ অতিরিক্ত দেওয়া হয়েছে। ইয়ুং-এর ক্যাপ্টেন্সি নিয়ে তাচ্ছিল্যের সুরে কণিকার খোঁচা, ক্যাপ্টেনের তো কোনও কাজই করার কথা নয়। আরও একধাপ এগিয়ে কণিকার টিপ্পনি, ইয়ুং কীভাবে নিজের খাবারের ব্যবস্থা করবেন? খাবার চিবিয়ে খেতে সাহায্য করার প্রস্তাবও দেন। ইয়ুংও পালটা বলেন, “স্নানের সময়ও ডেকে নিও।” এই মন্তব্য মোটেই ভালো ভাবে নেননি কণিকা। অভিনেত্রীর স্পষ্ট জবাব, এখানে তিনি কাউকে খুশি করতে আসেননি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.