Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Salman Khan

দেহরক্ষী শেরাপুত্রের ‘গডফাদার’ সলমন! কোন ছবিতে অভিষেক আবিরের?

সলমনের হাত ধরে বলিউডে অভিষেক আরও এক নবাগত অভিনেতার?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৬, ২২:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৬, ২২:০১

options
link
দেহরক্ষী শেরাপুত্রের ‘গডফাদার’ সলমন! কোন ছবিতে অভিষেক আবিরের? zoom
শেরাপুত্রের সঙ্গে সলমন। ছবি: সোশাল মিডিয়া
Advertisement

সলমন খান বলিউডের ‘গড ফাদার’! ভাইজানের হাতে ধরে ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি হয়েছে এমন অভিনেতা-অভিনেত্রীর সংখ্যা নেহাত কম নয়। এবার সেই তালিকার নয়া সংযোজন, দেহরক্ষী গুরমিত সিং জলি ওরফে শেরার ছেলে আবির সিং। মায়ানগরীর সিনেপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, ‘টারজন’ নামক একটি ছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটবে শেরাপুত্রের। বিগত বেশ কয়েক বছর ধরেই ক্যামেরার সামনে আবির সিংয়ের আত্মপ্রকাশ নিয়ে চর্চা চলছিল। একটি সর্বভারতীয় বিনোদনমূলক সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত খবরের জেরে এবার সেই জল্পনা আরও একটু জোরাল হল তা বলাই বাহুল্য।

এই প্রজেক্ট নিয়ে এখনও বিস্তারিত কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। সলমন খান ছবির প্রযোজনার সঙ্গে সরাসরি যুক্ত থাকবেন কিনা সেবিষয়েও কিছু জানা যায়নি। আবির সিংয়ের সঙ্গে সলমন স্ক্রিন শেয়ার করবে কিনা তা জানতে অত্যুৎসাহী অনুরাগীরা। আরও একটু বিশদে বললে, ছবির সঙ্গে সলমনের কোনওরকম যোগ থাকছে কিনা সে বিষয়ে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। অথচ অনুরাগীদের উত্তেজনার পারদ চড়ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Salman Khan’s Bandra Home Guard Dies While Deployed Outside His Residence
শেরাপুত্রকে লঞ্চ করবেন ভাইজান?

বাইশ সালে প্রথমবার শোনা গিয়েছিল, সলমন খান তাঁর দেহরক্ষী শেরার ছেলেকে বলিউডে লঞ্চ করার পরিকল্পনা করছেন। সেসময় দাবি করা হয়েছিল, এই ছবির সঙ্গে ভাইজান সরাসরি যুক্ত থাকবেন। তবে সেটা কী হিসেবে সেই সংক্রান্ত কোনও কিছুর ইঙ্গিত তখনও পাওয়া যায়নি। তৎকালীন খবর অনুযায়ী, ছবিটি পরিচালনা করার কথা ছিল প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-পরিচালক সতীশ কৌশিকের। শোনা গিয়েছিল, সলমন নিজেই কৌশিককে ছবিটি পরিচালনার প্রস্তাব দিয়েছিলেন।

শুধু তাই নয়, ২০২৩ সালের জানুয়ারি থেকে শুটিং শুরুর কথা ছিল। তবে ছবির বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। দুর্ভাগ্যজনকভাবে, সেই বছরই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সতীশ। এরপর আবিরের বহু প্রতীক্ষিত বলিউড অভিষেক নিয়ে আর কোনও উল্লেখযোগ্য অগ্রগতি সামনে আসেনি। এবার নতুন এই প্রতিবেদন অনুযায়ী আরও একবার আবিরের বলিউডে অভিষেকের বিষয়টি উঠে এসেছে আলোচনার কেন্দ্রে।

Fire Breaks Out At Salman Khan's Gym In Delhi's Greater Kailash
সলমন খান

জানা যাচ্ছে, ‘টারজন’ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন। তবে ছবির পরিচালক, প্রযোজনা সংস্থা এবং অন্যান্য অভিনেতাদের সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে কানাঘুষো, এই ছবিতে দেখা যেতে পারে সূরজ পাঞ্চোলিকে। ২০১৫ সালের রোম্যান্টিক অ্যাকশন মুভি ‘হিরো’র মাধ্যমে বলিউডে অভিষেক হয় সূরজের। সলমনের প্রযোজনা সংস্থার ব্যানারেই মুক্তি পেয়েছিল ছবিটি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.