বিনা বিচারে ওপার বাংলায় প্রায় ২ বছর ধরে জেলবন্দি চিন্ময় প্রভু নতুন করে আলোচনার কেন্দ্রে। সম্প্রতি মায়ের মৃত্যুতে প্যারোলে ছাড়া পাওয়া হিন্দু সন্ন্যাসীর চোখের জল কাঁদিয়েছে আরও বহু মানুষকে। মায়ের শেষ ইচ্ছানুসারে ছেলেকে শেষ দেখাটুকুও দেখতে পাননি। তাই সন্ধ্যারানি ধরের মৃত্যুতে যখন শেষপর্যন্ত চিন্ময় প্রভুকে প্যারোলে মুক্ত করা হয়, বাংলাদেশ জেল কর্তৃপক্ষের সেই সিদ্ধান্ত যথেষ্ট সমালোচিত হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সনাতন সমাজের অন্যতম প্রতিনিধি চিন্ময় প্রভুর পাশে দাঁড়িয়ে নিজের যন্ত্রণাকাতর অতীত স্মরণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন বাংলাদেশ থেকে এক কাপড়ে তাঁর মায়ের পালিয়ে আসার কথা।
ব্যক্তিগত জীবনের বেদনার কথা শোনা গেল মুখ্যমন্ত্রী গলায়। বললেন, “আমার নিজের জীবনেও যন্ত্রণা রয়েছে। হিন্দু বলে আমার মাকেও তাঁর বাবার হাত ধরে এক কাপড়ে পালিয়ে আসতে হয়েছে।” মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মা গায়ত্রী দেবী আদতে ওপার বাংলার বাসিন্দা। দেশভাগের সময়ে মৌলবাদীদের অত্যাচারে নিজের পরিবারকে নিয়ে এদেশে পালিয়ে আসতে হয়েছিল তাঁর বাবাকে।
আরও পড়ুন:
শনিবার কেষ্টপুরে গণেশ পুজোর উদ্বোধনে বাঙালির হিন্দুদের সুরক্ষার নেপথ্যে ফের ‘ভারতকেশরী’ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও প্রণবানন্দজির ভূমিকার কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “গত ১৫ বছর ধরে পশ্চিমবাংলায় গ্রেটার বাংলাদেশ তৈরি করার চেষ্টা হয়েছে। বাঙালি হিন্দুর হোমল্যান্ড তৈরি করায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও প্রণবানন্দের ভূমিকার ঐতিহ্য, সংস্কৃতি, পরম্পরা ফিরিয়ে আনতে চাই আমরা। আমরা অবিভক্ত বাংলার মানুষ। বিভীষিকাময় দেশভাগ ক্ষতি করেছে। চিন্ময় প্রভুর চোখের জল সনাতনীদের হৃদয় নাড়িয়ে দিয়ে গিয়েছে। ভাবছিলাম, শ্যামাপ্রসাদ কিংবা প্রণবানন্দের মাধ্যমে যদি ভারতভুক্তি না পেতাম, তবে আমাদের অবস্থাও চিন্ময় প্রভুর মতো হত।”
এরপরই ব্যক্তিগত জীবনের বেদনার কথা শোনা গেল মুখ্যমন্ত্রী গলায়। বললেন, “আমার নিজের জীবনেও যন্ত্রণা রয়েছে। হিন্দু বলে আমার মাকেও তাঁর বাবার হাত ধরে এক কাপড়ে পালিয়ে আসতে হয়েছে।” মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মা গায়ত্রী দেবী আদতে ওপার বাংলার বাসিন্দা। দেশভাগের সময়ে মৌলবাদীদের অত্যাচারে নিজের পরিবারকে নিয়ে এদেশে পালিয়ে আসতে হয়েছিল তাঁর বাবাকে। আজ বদলের বাংলাদেশেও সংখ্যালঘুরা যে একইভাবে নির্যাতনের শিকার হয়ে চলেছেন, চিন্ময় প্রভুর মায়ের মৃত্যুর মতো করুণ পরিস্থিতি তার জলজ্যান্ত উদাহরণ। সেই যন্ত্রণার কথাই তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাষ্ট্রের বিরুদ্ধে দীর্ঘ লড়াই শেষ, স্ত্রী মিতাকে নিয়ে আত্মসমর্পণের পথে মাওবাদী নেতা শচীন
-
আঙুলের ইশারা, মুখের ভঙ্গিই ভরসা! মূক-বধিরদের ‘পাঠ’ খুদে ছাত্রী নাসিমার
-
বিনামূল্যে সোমনাথ দর্শন, ১০০০ ভক্তের থাকা-খাওয়া-যাতায়াতের খরচ দেবে রাজ্যই
-
‘রুল টেকার নয়, রুল শেপার’, গ্লোবাল সাউথের নেতৃত্বে ভারত! ব্রিকসে বিরাট ঘোষণা মোদির
-
‘মির্জাপুর’ সিনেমাকে টেক্কা, অক্ষয়-সইফের ‘হাইওয়ান’ সরিয়ে থাকবে ‘হনুমান অংশ’!